একাধিক বিষয়ে শিক্ষক পদে বাংলায় একগুচ্ছ নিয়োগ, সোমবারের মধ্যেই করতে হবে আবেদন
একাধিক বিষয়ে শিক্ষক পদে বাংলায় একগুচ্ছ নিয়োগ, সোমবারের মধ্যেই করতে হবে আবেদন
করোনা পরিস্থিতিতে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে সবাই। যদিও ধীরে ধীরে কমতে শুরু করেছে সংক্রমণ। আর তা কমতেই স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। একাধিক রাজ্যে স্কুল খুলতে শুরু করেছে। বাংলাতেও স্কুল খুলবে চলতি মাসের মাঝামাঝি সময়ে। শুধু স্কুল নয়, ধীরে ধীরে কর্মসংস্থানের বাজারও তৈরি হচ্ছে। সরকারি হোক কিংবা বেসরকারি ক্ষেত্রে ধীরে ধীরে নিয়োগ শুরু হতে চলেছে। করোনা পরিস্থিতি যেখানে নিয়োগ বন্ধ হয়ে গিয়েছিল সেখানে নতুন করে চাঙ্গা হচ্ছে কর্মসংস্থানের বাজার। দেশের পাশাপাশি বাংলাতেও চলছে নিয়োগ

চাকরি প্রার্থীদের জন্যে স্বস্তির খবর
দীর্ঘদিন ধরে বন্ধ স্কুল। যদিও চলতি মাসের মাঝামাঝি সপ্তাহ থেকে বাংলাতে শুরু হতে চলেছে স্কুল। আর স্কুল খোলার সিদ্ধান্ত হতেই শুরু নিয়োগ। কর্মপ্রার্থীদের জন্য সুখবর, বিশেষ করে শিক্ষকদের জন্যে। শিক্ষক নিয়োগ রাজ্যে। ইতিমধ্যে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তবে এই নিয়োগ হবে বীরভুম জেলাতে। সেই জেলাত একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে বিভিন্ন বিষয়ে পার্টটাইম শিক্ষক নিয়োগ করা হবে।

অনলাইনের মাধ্যমে নিয়োগ
ইতিমধ্যে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যে কোনও জেলা থেকে এই পদের জন্যে আবেদন করা যাবে। শুধু তাই নয়, মহিলা এবং পুরুষ উভয় প্রার্থীরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। www.birbhum.gov.in এই সাইটে গিয়ে আবেদন করতে পারবেন আবেদনকারীরা। বিস্তারিত ভাবে এখানে বলা হয়েছে। ইতিমধ্যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেখানে গিয়ে বিস্তারিত জেনে নিন আবেদনের আগে

সাতটি শূন্যপদের জন্যে হবে এই নিয়োগ
মোট সাতটি শূন্য পদের জন্যে হবে এই নিয়োগ। ফলে প্রতিযোগিতা অনেক বেশি। ফলে এখনই আবেদন করে নেওয়া ভালো। বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট সাতটি বিষয়ের উপর পার্টটাইম শিক্ষক নিয়োগ করা হবে। বিষয়গুলি হল সাঁওতালি, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল,জীবন বিজ্ঞান এবং রসায়নশাস্ত্র। তবে মনে রাখতে হবে এই পদে আবেদন করার শেষ তারিখ কিন্তু আগামী ০৮.১১.২০২১। অর্থাৎ সোমবার। ফলে হাতে আর মাত্র কয়েকটা দিনই বাকি।

বয়সসীমা এবং নুন্যতম যোগ্যতা
এই পদের জন্যে আবেদনের ক্ষেত্রে নুন্যতম কিছু যোগ্যতা বেছে দেওয়া হয়েছে। আবেদনকারী প্রার্থীকে অবশ্যই পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে। কোনও স্কুলে কমপক্ষে দু বছর পড়ানোর অভিজ্ঞতা থাকলেই আবেদন করা যাবে। শুধু তাই নয়, সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর পাশ করতে হবে। রাজ্যের যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করা থাকলেই হবে। পাশাপাশি প্রার্থীদের আবশ্যিক B.ED পাশ করতে হবে। আরও বিস্তারিত তথ্যের জন্যে ভালো করে বিজ্ঞপ্তিটি পড়ে নিন।
অন্যদিকে এই পদের জন্য সর্বনিম্ন আবেদনকারীর বয়স হতে হবে ২১। তবে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত এই দের জন্যে আবেদন করা যাবে।












Click it and Unblock the Notifications