Teacher Recruitment: শিক্ষক নিয়োগে আর TET নয়! বড় সিদ্ধান্ত নিল দেশের এই রাজ্য

Teacher Recruitment: শিক্ষক নিয়োগ নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিয়েছে দেশের এই রাজ্য। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে।

আর সেই বিজ্ঞপ্তি অনুযায়ী এবার থেকে পিজিপি-টিজিটি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে TET পরীক্ষায় পাশ করার কোনও প্রয়োজন নেই। কীভাবে এই নিয়োগ হবে তা ইতিমধ্যে ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে বলা হয়েছে।

শিক্ষক নিয়োগে আর TET নয়!

  • কোন রাজ্যের শিক্ষক নিয়োগে এই সুবিধা মিলবে?

শিক্ষক নিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত। এহেন সিদ্ধান্তের ফলে বহু পড়ুয়াই শিক্ষক নিয়োগে অংশ নিতে পারবে। এমনটাই মনে করা হচ্ছে। অসম সরকারের তরফে ইতিমধ্যে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আর সেই মতো সরকার মাধ্যমিক বিদ্যালয়ে PGT এবং TGT শিক্ষক নিয়োগের জন্য TET সহ নিয়োগ পরীক্ষার আয়োজন করবে। আর এভাবেই সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষক যোগ্যতা আছে কিনা তা নিশ্চিত করতে চায় সে রাজ্য।

  • TET পাশ বাধ্যতামূলক ছিল

শিক্ষক হতে হলে শিক্ষক যোগ্যতা পরীক্ষা অর্থাৎ TET পাশ বাধ্যতামূলক ছিল। কিন্তু অসমের জন্যে এই সিদ্ধান্ত আর কার্যকর রইল না। সে রাজ্যে গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সেই ছাড় দেওয়া হল। ইতিমধ্যে এই বিষয়ে অসম সরকারের শিক্ষামন্ত্রী একটি টুইট করেছেন।

যেখানে তিনি লিখছেন, মন্ত্রিসভা মাধ্যমিক বিদ্যালয়ে গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েটে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে TET এর প্রয়োজন হবে না। মাধ্যমিক বিদ্যালয়ের জন্য TET সহ নিয়োগ পরীক্ষার আয়োজন করা হবে। আর সেই মতো নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।

  • এপ্রিলে পরীক্ষা হয়েছিল

এর আগে অসমে প্রাইমারি এবং আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হয়েছিল। সেই মতো গত ৩০ এপ্রিল টিইটি পরীক্ষার আয়োজন করা হয়। শুধু তাই নয়, গত ৫ থেকে ২৫ মার্চ পর্যন্ত বিশেষ TET-এর জন্য রেজিস্ট্রেশন হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+