TET: টেটের মাধ্যমেই শিক্ষক নিয়োগ হবে নবম-দ্বাদশেও! বড় সিদ্ধান্তের পথে সরকার

TET: প্রাথমিক কিংবা উচ্চ প্রাথমিকেই নয়, শিক্ষক হতে গেলেই পাশ করতে হবে টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট। খুব শীঘ্রই এই সংক্রান্ত নিয়ম চালু করতে চলেছে মোদী সরকার। প্রাথমিক অর্থাৎ ক্লাস ওয়ান থেকে অষ্টম শ্রেণিতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টেট (TET) পাশ করতে হয়। এবার নবম থেকে দ্বাদশের জন্যেও এই পদ্ধতি (TET Exam) কার্যকর হবে বলে জানা গিয়েছে।

আর এই নিয়ম কার্যকর করা হলে টেট (TET) পাশ করলেই নিয়োগে অংশ নেওয়া যাবে। সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (NCTE) কেসাং ওয়াই শেরপা।

TET Exam

সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জাতীয় শিক্ষানীতি ২০২০'র সুপারিশ রয়েছে। আর সেই সুপারিশ মেনেই সব স্তরের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টেট (TET) আবশ্যিক করা হচ্ছে বলে জানিয়েছেন কেসাং ওয়াই শেরপা। এই ব্যাপারে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন অর্থাৎ NCTE-কে সবরকম ভাবে সাহায্য করবে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)।

বিশেষ করে নবম থেকে দ্বাদশের শিক্ষকদের টেট পরীক্ষার (TET) জন্য প্রশ্নপত্র কেমন হবে, মার্কিং কীভাবে হবে এবং কত নম্বর হবে, কবে পরীক্ষা নেওয়া হবে দায়িত্বে কারা থাকবে যাবতীয় খগড়া সিবিএসই তৈরি করবে। আর তা নিয়ে NCTE- এর সঙ্গে আলোচনা করা হবে। আলোচনার ভিত্তিতেই এই বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে। প্রকাশিত খবর অনুযায়ী, নবম থেকে দ্বাদশের শিক্ষক হতে গেলে আবেদনকারীর দু'বছরের বিএড প্রশিক্ষণ ডিগ্রি থাকতে হবে। থাকতে হবে স্নাতকোত্তর ডিগ্রিও।

নবম-দ্বাদশের শিক্ষকদের বাংলায় নিয়োগের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে রাজ্যস্তরে পরীক্ষা নেওয়া হয়। একই ভাবে সেন্ট্রাল টেট (TET) হয়। আর তা নেয় সিবিএসই। এই বিষয়ে যাবতীয় অভিজ্ঞতা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন সিবিএসই শেয়ার করবে বলে জানা গিয়েছে। আর সেই অভিজ্ঞতার ভিত্তিতেই পরীক্ষা পদ্ধতি তৈরি হবে বলে জানিয়েছেন সিবিএসইর চেয়ারপার্সন নিধি ছিব্বার।

অন্যদিকে রাজ্য সরকারগুলির সঙ্গেও এনসিটিএ'য়ের তরফে আলোচনা করা হবে বলে জানা গিয়েছে। বিশেষ করে সব স্তরের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টেট আবশ্যিক করতে রাজ্যের বক্তব্যও শোনা হবে বলে জানা গিয়েছে। সবার সঙ্গে আলোচনা করেই এই বিষয়ে যাবতীয় (TET Exam) সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+