ইন্ডিয়ান অয়েলে একাধিক পদের জন্যে ব্যাপক নিয়োগ, কীভাবে আবেদন করবেন রইল বিস্তারিত

ইন্ডিয়ান ওয়েলে একাধিক পদের জন্যে ব্যাপক নিয়োগ, কীভাবে আবেদন করবেন রইল বিস্তারিত

প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। সরকারি তেল কোম্পানির তরফে টেকনিক্যাল ও নন টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস পদের জন্য এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে কোনও জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন এই চাকরির জন্য।

পদের নাম, মোট শূন্য পদ, শিক্ষাগত যোগ্যতা

পদের নাম, মোট শূন্য পদ, শিক্ষাগত যোগ্যতা

আইওসিএলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ করা হবে। এই পদে মোট শূন্য পদের সংখ্যা ৫২৭টি। এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে তেমন কোনও তথ্য দেওয়া হয়নি।

আবেদন পদ্ধতি, বেতন, আবেদনের সময়সীমা

আবেদন পদ্ধতি, বেতন, আবেদনের সময়সীমা

এই পদে আবেদন করার জন্য প্রার্থীরা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। প্রার্থীদের আইওসিএল-এর অফিসিয়াল ওয়েবসাইট https://iocl.formflix.com/-এ গিয়ে এই আবেদন করতে হবে।
আইওসিএলের এই পদে নিয়োগের আবেদন গ্রহণ শুরু হয়েছে গত ১০ নভেম্বর ২০২১ থেকে। আগামী ৪ ডিসেম্বর ২০২১-এর মধ্যে আবেদন করতে হবে।

প্রার্থীদের প্রথমে আওসিএলের নির্দিষ্ট ওয়েবসাইটের হোম পেজে দিয়ে কেরিয়ার ট্যাবে ক্লিক করতে হবে। সেখান থেকে Engagement of Technical and Non -Technical Apprentices in IOCL, Eastern Region (Marketing Division)' অপশনে ক্লিক করতে হবে। এরপর আবেদনপত্র দেখা যাবে। ভালভাবে পড়ে নিতে হবে আবেদনপত্রটি। প্রার্থীদের সেই আবেদনপত্র পূরণ করে সাবমিট করতে হবে। এছাড়াও ভবিষ্যতের প্রয়োজনের কথা মাথায় রেখে আবেদনপত্রটি পূরণ করে প্রার্থীদের প্রিন্ট করিয়ে রাখার কথাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

তবে ওই বিজ্ঞপ্তিতে নির্বাচিত প্রার্থীর বেতন সংক্রান্ত কোনও তথ্য দেওয়া হয়নি।

নির্বাচন পদ্ধতি

নির্বাচন পদ্ধতি

জানা গিয়েছে আইওসিএল এই পদে লিখিত পরীক্ষার মাধ্যমে লোক বাছাই করা হবে। প্রার্থী নির্বাচন করার জন্য এই পরীক্ষা হবে আগামী ১৯ ডিসেম্বর ২০২১। নির্বাচিত প্রার্থীদের এক বছরের একটি ট্রেনিং দেওয়া হবে। তবে ডেটা এন্ট্রি অপারেটরদের ১৫ মাসের এবং রিটেল সেলস অ্যাসোসিয়েট পদের জন্য ট্রেনিং-এর সময়সীমা ১৪ মাস।

বয়সসীমা

বয়সসীমা

এই পদে আবেদন করার জন্য জেনারেল এবং অর্থনৈতিকভাবে দুর্বল প্রার্থীদের বয়স ৩১ অক্টোবর ২০২১ এর মধ্যে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে, তবেই আবেদন করা যাবে। অন্যদিকে সংরক্ষিত প্রার্থীদের জন্য সরকারি নিয়মানুযায়ী বয়সের ক্ষেত্রে নির্দিষ্ট ছাড় রয়েছে বলে জানানো হয়েছে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+