CLERK RECRUITMENT 2021: ৭৮৫৫ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, গ্র্যাজুয়েট হলেই করা যাবে আবেদন
এই নিয়ে দ্বিতীয়বারের জন্যে ফের একবার খুলে দেওয়া হল নিয়োগের জানলা। এর আগে জুলাই মাসে ক্লার্ক পদে নিয়োগের কথা বলা হয়েছিল। যদিও শেষ পর্যন্ত নিয়োগ করা হয়নি। তবে নতুন করে ফের একবার প্রক্রিয়া শুরু হয়েছে।
বেকারত্ব সমাধানে বড়সড় পদক্ষেপ IBPS। গোটা ক্লার্ক পদে প্রচুর নিয়োগ করতে চলেছে ব্যাঙ্ক। The Institute of Banking Personnel Selection অর্থাৎ IBPS ক্লার্ক পদে 7855 শূন্যপদে নিয়োগের কথা বলা হয়েছে।
এই নিয়ে দ্বিতীয়বারের জন্যে ফের একবার খুলে দেওয়া হল নিয়োগের জানলা। এর আগে জুলাই মাসে ক্লার্ক পদে নিয়োগের কথা বলা হয়েছিল। যদিও শেষ পর্যন্ত নিয়োগ করা হয়নি। তবে নতুন করে ফের একবার প্রক্রিয়া শুরু হয়েছে।
তবে এবার স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, কোনও আবেদনকারী যদি আগেরবার আবেদন করে থাকে তাহলে নতুন করে আবেদনের প্রয়োজন নেই।
তবে অক্টোবর ২৭ তারিখের মধ্যে যোগ্য প্রার্থীদের আবেদনের কথা বলা হয়েছে।

১৩টি ভাষাতে পরীক্ষা হবে
বেশ কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে আবেদনকারীকে। প্রথমে আবেদনকারীকে preliminary পরীক্ষা পাশ করতে হবে। এরপর মেইন পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে। চলতি বছরের ডিসেম্বর মাসে preliminary পরীক্ষা হওয়ার কিথা রয়েছে। তবে ডিসেম্বরের কবে এই পরীক্ষা হবে সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। ইংরেজি, হিন্দি সহ ১৩ টি ভাষাতে এই পরীক্ষা হওয়ার কথা রয়েছে। ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, Canara Bank, Central Bank of India, Indian Bank, Indian Overseas Bank, Punjab National Bank, Punjab and Sindh Bank, UCO Bank, Union Bank of India তে এই নিয়োগ করা হবে।

আবেদনের ক্ষেত্রে জরুরি তথ্য
IBPS CLERK RECRUITMENT 2021 আবেদনের আগে অবশ্যই আবেদণকারীকে গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে জেনে রাখা দরকার। আবেদনকারীকে বেশ কিছু জরুরি তথ্য জমা দিতে হবে। প্রমান্য নথি এবং প্রতিলিপি জমা দিতে হবে। পরিচয় থেকে শুরু করে নাগরিকত্বের প্রমাণ, বয়স এবং শিক্ষাগত যোগ্যতা। নুন্যতম ২০ বছর হলেই এই পদের জন্যে আবেদন করা যাবে। তবে সর্বোচ্চ ২৮ বছর পর্যন্ত এই পদের জন্যে আবেদন করা সম্ভব হবে। তবে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। সরকারের নিয়ম মেনে সেই সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে।
এই পদের জন্যে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে নুন্যতম গ্যাজুয়েট হতে হবে। কম্পিউটারে কাজের দক্ষতা থাকতে হবে।

এই পদের জন্যে প্রামাণ্য নথির কি প্রয়োজন
ফটোগ্রাফের স্কেন, স্বাক্ষর, বা হাতের আঙুলের ছাপের স্কেন, হ্যান্ড রাইটিন ডিক্লিরেশন,

কীভাবে আবেদন করবেন
প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর scorlling link ক্লিক করতে হবে। registration এর উপর ক্লিক করতে হবে। এবং বিস্তারিত তথ্য দিতে হবে। যত্ন নিয়ে ফর্মটি ফিলাপ করুন। যে সমস্ত তথ্য চেয়েছে সেই সমস্ত তথ্য আপলোড করতে হবে। অনলাইনেই ফর্ম ফিলাপের টাকা জমা দিতে হবে। application fee হিসাবে শারে ৮০০ টাকা জোমা দিতে হবে। যদিও সংরক্ষিত ক্ষেত্রে অনেক ছাড় দেইয়া হয়েছে এই টাকাতে।












Click it and Unblock the Notifications