RBI Recruitment 2023: পরীক্ষা ছাড়াই রিজার্ভ ব্যাঙ্কে মোটা বেতনে চাকরির সুযোগ

RBI Recruitment 2023: নিয়োগ করবে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। ফার্মাসিস্ট পদের জন্যে এই নিয়োগ করা হবে। যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের অবিলম্বে এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে। ইতিমধ্যে reserve bank of india-এর তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। একাধিক শূন্যপদের জন্যেই নিয়োগ করা হবে। তবে কীভাবে কোথায় আবেদন করবেন সমস্ত কিছুই এই প্রতিবেদনে আলোচনা করা হল।

কীভাবে আবেদন

কীভাবে আবেদন

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) মূলত ফার্মাসিস্ট পদের জন্যে এই নিয়োগ করবে। এই পদের জন্যে আবেদন করতে হলে অনলাইনের (RBI Recruitment 2023) মাধ্যমে তা করতে হবে। এজন্যে রিজার্ভ ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ক্লিক করতে বলা হয়েছে। এছাড়াও এই লিঙ্কে rbi.org.ইন - ক্লিক করেও এই পদের জন্যে আবেদন করা যাবে। ইতিমধ্যে এই পদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। মাথায় রাখতে হবে এই পদের জন্যে আবেদনের শেষ তারিখ আগামী ১০ এপ্রিল।

শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা

এই পদের জন্যে আবেদন করতে হলে আবেদনকারী নুন্যতম ম্যাট্রিক কিংবা সমতুল্য কোনও পরীক্ষাতে পাশ করতেই হবে। এছাড়াও প্রার্থীদের ফার্মেসি আইন 1948 এর অধীনে রেজিস্টার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসিতে ডিপ্লোমা থাকতে হবে আবেদনকারীর। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।

২৫ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ

২৫ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) মূলত ফার্মাসিস্ট পদের জন্যে এই নিয়োগ করবে। বিজ্ঞপ্তি অনুযায়ী ২৫ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। তবে আবেদনের আগে ভালো ভাবে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে- https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/EPCHRM2103202308A19E987C344B5681646382D913E751.PDF - ক্লিক করতে বলা হয়েছে।

কীভাবে বেছে নেওয়া হবে

কীভাবে বেছে নেওয়া হবে

ব্যাঙ্ক প্রথমে সমস্ত আবেদন শর্টলিস্ট করবে। এরপর ইন্টারভিউয়ের দিন চূড়ান্ত করবে। শিক্ষাগত যোগ্যতা (পিজি/ডিগ্রি/ডিপ্লোমা), বিভিন্ন ব্যাঙ্ক ডিসপেনসারি থেকে আবাসনের দূরত্ব, পিএসবি/পিএসইউ/সরকারি সংস্থা/আরবিআই-এর অভিজ্ঞতা ইত্যাদির ভিত্তিতে প্রার্থীদের বাছাই করা হবে। বাছাই হওয়া প্রার্থীদের মেডিক্যাল টেস্টের জন্যে ডাকা হবে। আর সেখানে পাশ করলে সরাসরি নথি যাচাই করে যোগ্য প্রার্থী বেছে নেবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই শূন্যপদের জন্যে আবেদনকারীকে কোনও পরীক্ষা দিতে হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+