KVS Recruitment 2024: দমদমের পিএমশ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষাকতা করার সুযোগ, আবেদন করুন এখানেই

KVS Recruitment 2024: বাংলায় শিক্ষাকতা করার সুযোগ খুঁজছেন! তাহলে আপনার জন্য বড় সুযোগ। শিক্ষক পদের জন্য নিয়োগ করতে চলেছে দমদমের অর্ডিন্যান্স ফ্যাক্টরির পিএমশ্রী কেন্দ্রীয় বিদ্যালয় (PM SHRI KENDRIYA VIDYALAYA ORDNANCE FACTORY DUM DUM)। শিক্ষাকর্মী হিসাবেও নিয়োগ করা হবে।

ইতিমধ্যে কেন্দ্রীয় বিদ্যালয়ের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ইচ্ছুক এবং যোগ্যদের অবিলম্বে এই পদের জন্য আবেদন করতে বলা হয়েছে। কীভাবে-কোথায় আবেদন (KVS Recruitment 2024) করবেন বিস্তারিত জেনে নিন-

KVS Recruitment 2024

KVS Recruitment 2024: কীভাবে আবেদন করবেন?

দমদমের অর্ডিন্যান্স ফ্যাক্টরির পিএমশ্রী কেন্দ্রীয় বিদ্যালয় একাধিক শূন্যপদের জন্য নিয়োগ (KVS Recruitment 2024) করা হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। একটি ফর্ম ফিলআপ করে জমা দিতে বলা হয়েছে। আর সেই ফর্ম ফিলআপ করতে এই লিঙ্কে --KVS Recruitment 2024-- ক্লিক করতে হবে।

আগামী ২০ ফেব্রুয়ারির মাধ্যমে আবেদন করতে হবে। এরপর আর কোনও আবেদন গ্রাহ্য হবে না। WALK IN INTERVIEW এর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেঁছে নেওয়া হবে। আর তা নেওয়া হবে আগামী ২৩ এবং ২৪ ফেব্রিয়ারি। সকাল ৮টা থেকে থেকে এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এজন্যে প্রার্থীদের এই ঠিকানায় পৌঁছে যেতে হবে-

PM Shri Kendriya Vidyalaya Ordnance factory
Dum Dum, Jessore Road, Kolkata- 700028

KVS Recruitment 2024: বিজ্ঞপ্তি এবং অন্যান্য নথি

পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক (পিজিটি), প্রশিক্ষণ প্রাপ্ত গ্র্যাজুয়েট শিক্ষক (টিজিটি), প্রাথমিক শিক্ষক (পিআরটি) পদের জন্য নিয়োগ (KVS Recruitment 2024) করা হবে। এছাড়াও Dance instructor, yoga Instructor, Counselor, Sports (Coach), Nurse ,Special Educator, Computer Instructor পদের জন্য এই নিয়োগ করা হবে। পদগুলির জন্য আবেদন করার আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। আর তা দেখতে এই লিঙ্কে- KVS Recruitment 2024-- ক্লিক করতে হবে।

KVS Recruitment 2024: শিক্ষাগত যোগ্যতা

একাধিক পদের জন্য নিয়োগ (KVS Recruitment 2024) করবে দমদমের অর্ডিন্যান্স ফ্যাক্টরির পিএমশ্রী কেন্দ্রীয় বিদ্যালয়। অনুমোদন রয়েছে এমন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর সহ পাশ করতে হবে আবেদনকারীকে।

বিএড কিংবা সমতুল্য ডিগ্রি রয়েছে এমন আবেদনকারীরাও এই পদে আবেদন করতে পারবেন। এনসিইআরটি-র রিজিওনাল কলেজ অফ এডুকেশন থেকে দু'বছরের ইন্টিগ্রেটেড পোস্ট গ্র্যাজুয়েট কোর্স পিজিটি পদে আবেদনকারীদের থাকতে হবে। এই বিষয়ে আরও জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।

KVS Recruitment 2024: বয়স

অভিজ্ঞতার ভিত্তিতে নিয়োগ হবে। আবেদনকারীর বয়স কখনই ৬৫ বছরের বেশি হওয়া চলবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+