NVS Recruitment 2023: বাংলায় শিক্ষক-শিক্ষিকা পদে কাজের সুযোগ, কীভাবে কোথায় আবেদন করবেন
NVS PGT TGT Recruitment 2023 Notification: শিক্ষক-শিক্ষিকা হিসাবে কাজের দারুন সুযোগ! নবোদয় বিশ্ববিদ্যালয় (Navodaya Vidyalaya) শিক্ষক পদে কাজ করার জন্যে দারুন সুযোগ। Navodaya Vidyalaya Samiti PGT/TGT সহ একাধিক পদের জন্যে নিয়োগ করবে।
বিহার, ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গের জন্যে এই নিয়োগ করা হবে। আগামী ২৫ মে থেকে এই পদের জন্যে এই নিয়োগ করা হবে। আর তা আগামী ১০ জুন ২০২৩ পর্যন্ত করা যাবে। এরপর আর কোনও নিয়োগ গ্রাহ্য হবে না। ইতিমধ্যে এই বিষয়ে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে Navodaya Vidyalaya-এর তরফে। ইমেলের মাধ্যমে এই পদের জণ্যে আবেদন (NVS Recruitment 2023) করতে হবে। মোট ৩২১ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে।

ইমেলের পাশাপাশি Navodaya Vidyalaya-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই আবেদন করা যাবে। এজন্যে এই লিঙ্কে- navodaya.gov.in -ক্লিক করতে বলা হয়েছে। সহকারী কমিশনার, পিজিটি, টিজিটি, লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট, ফিমেল স্টাফ নার্স, ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক এবং বিভিন্ন বিভাগের শিক্ষকের মতো বিভিন্ন পদের জন্য নিয়োগ করে (NVS Bharti 2023) থাকে NVS।

NVS Recruitment 2023: কোন কোন পদের জন্যে এই নিয়োগ
- PGT ( পোস্ট গ্র্যাজুয়েসন শিক্ষক) ১৬১ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে।
- TGT ( ট্রেড গ্র্যাজুয়েশন শিক্ষক) এবং অন্য পদের জন্যে ১৬০ জনকে নিয়োগ করা হবে।
Navodaya Vidyalaya - এ আবেদন করার ক্ষেত্রে নুন্যতম স্নাতক পাশ করতে হবে। যে বিষয়ে আবেদন করবেন সে বিষয়ে ডিগ্রি থাকতে হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে। Navodaya Vidyalaya-এর তরফে ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

NVS Recruitment 2023: আবেদনকারীর বয়সসীমা
সর্বোচ্চ ৫০ বছর পর্যন্ত এই পদের জন্যে আবেদন করতে পারা যাবে। কীভাবে কোথায় আবেদন করতে হবে সমস্ত কিছুই বিস্তারিত জেনে আবেদন করুন।












Click it and Unblock the Notifications