Bank Recruitment: ৪০ বছর বয়সেও আবেদন করা যাবে এই ব্যাঙ্কে! কীভাবে জানুন
MP Apex Bank Recruitment 2023: MP Apex Bank অফিসার গ্রেড পদের জন্যে একাধিক নিয়োগ করবে। মোট ৬৩৮ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। ইতিমধ্যে ব্যাঙ্কের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কীভাবে কোথায় আবেদন করবেন সমস্ত কিছু এই প্রতিবেদনে আলোচনা করা হল।
তবে শীঘ্রই যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে। বিশেষ করে যারা ব্যাঙ্কের কাজের জন্যে বসে আছেন তাঁদের জন্যে বড় সুযোগ এটি।

অনলাইনে আবেদন করতে হবে
MP Apex ব্যাঙ্কে যারা কাজ করতে চান তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। এজন্যে MP Apex- ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে বলা হয়েছে। এজন্যে এই লিঙ্কে- apexbank.ইন ক্লিক করতে বলা হয়েছে। শুক্রবার অর্থাৎ ১০ তারিখ থেকে এই শূন্যপদের জন্যে আবেদন করা যাচ্ছে বলে জানানো হয়েছে। তবে এই পদের জন্যে আবেদনের শেষ তারিখ আগামী ৯ এপ্রিল পর্যন্ত।

শূন্যপদ সংক্রান্ত তথ্য-
৬০০ এরও বেশি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। ইতিমধ্যে MP Apex Bank-এর তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আর সেই অনুযায়ী কম্পিউটার প্রোগ্রামার (সিনিয়র ম্যানেজমেন্ট) হিসাবে ৩৫ জনকে নিয়োগ করা হবে। আর্থিক বিশ্লেষক (সিনিয়র ম্যানেজমেন্ট) - ৩৫ টি পদ, মার্কেটিং অফিসার পদের জন্যে আবেদন করতে হলে ২৯ টি শূন্যপদ রয়েছে। ইন্টার্নাল অডিটর হিসাবে ২৫ জনকে নিয়োগ করা হবে। ইন্টার্নাল ইস্পেকটর হিসাবে ১৭ জনকে নিয়োগ করা হবে। অফিস সুপারিডেন্ট হিসাবে ১২ জনকে নিয়োগ করা হবে। ব্রাঞ্চ অফিসার পদের জন্যে ১৭ জনকে নিয়োগ করা হবে। তবে ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে ৩৬৭ জনকে নিয়োগ করা হবে। সহকারী প্রধান সুপারভাইজার - ২৭ টি পদ। ডেপুটি ইঞ্জিনিয়ার হিসাবে ৮ জনকে নিয়োগ করা হবে। অ্যাকাউটেন্ট পদের জন্যে ৩৮ জনকে নিয়োগ করা হবে। এছাড়াও আরও একাধিক পদের জন্যে এই ব্যাঙ্ক নিয়োগ করবে।

কীভাবে বেছে নেওয়া হবে
MP Apex Bank অফিসার পদের জন্যে এই নিয়োগ করবে। এজন্যে যোগ্য প্রার্থীকে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে ব্যাঙ্ক বেছে নেবে। এরপর যদিও একটা শর্ট লিস্ট করা হবে। অন্যদিকে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউতে কিন্তু ২২০ নম্বর রয়েছে।

বয়স সংক্রান্ত তথ্য -
তবে ব্যাঙ্কের এই কাজের জন্যে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে তা করতে হবে। আর তা ১৮ বছর বয়স থেকেই করা যাবে। তবে সর্বোচ্চ ৪০ বছর বয়সেও আবেদন করা যাবে বলে জানানো হয়েছে। এই পদের জন্যে আবেদন করতে হলে ভালো করে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। আর তা পড়তে এই লিঙ্কে- https://apexbank.in/images/advt9323.pdf- ক্লিক করতে হবে।












Click it and Unblock the Notifications