Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Recruitment 2023: দুহাজারেও বেশি শূন্যপদে নিয়োগ করবে EPFO

EPFO Recruitment 2023: ক্লাস ১২ কিংবা স্নাতক পাশ করে বসে রয়েছেন! ভাবছেন একটা চাকরি পেলে এই সময় ভালো হত। তাহলে আপনার জন্যে বড় খবর। বিশেষ করে সরকারি পরীক্ষার জন্যে যারা নিজেদের তৈরি করছেন সেক্ষেত্রেও থাকছে বড় সুযোগ। EPFO-তে চাকরির সুযোগ।

Employees' Provident Fund Organisation- ২০০০ এরও বেশি পদের জন্যে এই নিয়োগ করবে। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কীভাবে কোথায় আবেদন করবেন সমস্ত তথ্য এক ক্লিকেই।

 ২৮৫৯ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ

২৮৫৯ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ

মোট ২৮৫৯ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করবে Employees' Provident Fund Organisation। যার মধ্যে সিকিউরিটি অ্যাসিটেন্ট হিসাবে ২৬৭৪ জনকে নিয়োগ করা হবে। বাকি ১৮৫ টি পদের জন্যে স্টেনোগ্রাফার নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। আগামী ২৭ মার্চ থেকে এই পদের জন্যে আবেদন করা যাবে। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ২৬ এপ্রিল পর্যন্ত এই পদের জন্যে আবেদন করা যাবে। আবেদনের আগে ভালো ভাবে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।

পড়ুন বিজ্ঞপ্তিটি

পড়ুন বিজ্ঞপ্তিটি

অনলাইনের মাধ্যমে এই পদের জন্যে আবেদন করা যাবে। এজন্যে Employees' Provident Fund Organisation-এর ওয়েবসাইটে গিয়েও এই পদের জন্যে আবেদন করা যাবে। এজন্যে এই লিঙ্কে- epfindia.gov.ইন ক্লিক করতে হবে। আবেদনের আগে বিজ্ঞপ্তিটি পড়তে এই লিঙ্কে- https://www.epfindia.gov.in/site_docs/PDFs/Recruitments_PDFs/Advertisement_for_SSA_24032023.pdf - ক্লিক করতে হবে।

কারা এই পদের জন্যে আবেদন করতে পারবেন-

কারা এই পদের জন্যে আবেদন করতে পারবেন-

বিজ্ঞপ্তি অনুযায়ী সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট হিসাবে আবেদন করতে হলে ইংরেজিতে প্রতি মিনিটে ৩৫ শব্দ এবং হিন্দিতে ৩০ শব্দ প্রতি মিনিটে টাইপ করার গতি থাকতে হবে আবেদনকারীর। এছাড়াও স্নাতক পাস করা প্রার্থীরা এই পদের জন্যে আবেদন করতে পারবেন। এছাড়াও স্টেনোগ্রাফার পদের জন্যে আবেদন করতে হলে ক্লাস ১২ পাশ করতে হবে আবেদনকারীকে। প্রতি মিনিটে 80 শব্দের ডিকটেশন এবং অন্যান্য টাইপ করার ক্ষমতা থাকতে হবে।

বয়স সংক্রান্ত তথ্য-

বয়স সংক্রান্ত তথ্য-

নুন্যতম ১৮ বছর থেকে এই পদের জন্য আবেদন করা যাবে। সর্বোচ্চ ২৭ বছর পর্যন্ত এই পদের জন্যে আবেদন করা যাবে বলে জানানো হয়েছে। তবে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে যোগ্য প্রার্থীদের মোটা অঙ্কের বেতন দেওয়া হবে। সব মিলিয়ে প্রায় ১ লাখ টাকা পর্যন্ত বেতন মিলতে পারে।

কীভাবে বেছে নেওয়া হবে-

কীভাবে বেছে নেওয়া হবে-

গোটা দেশ থেকেই আবেদন করা যাবে। কম্পিউটারের মাধ্যমে লিখিত পরীক্ষা দিতে হবে। দিতে হবে টাইপিং টেস্ট। স্টেনোগ্রাফার পদের জন্য টাইপিং পরীক্ষার পরিবর্তে স্টেনো স্কিল টেস্ট হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+