Teacher Recruitment: শিক্ষা বিভাগের ১,৭০,৪৬১টি শূন্যপদে হবে নিয়োগ, বিস্তারিত বিজ্ঞপ্তি পড়েই করুন আবেদন
BPSC Teacher Recruitment 2023: বিহার সরকারের শিক্ষা বিভাগ পাবলিক সার্ভিস কমিশন (BPSC)-এর মাধ্যমে একাধিক শূন্যপদের জন্যে নিয়োগ করবে। ক্লাস ওয়ান থেকে ক্লাস পাঁচ, ক্লাস ৯ থেকে ক্লাস ১০, ১১ এবং ১২ ক্লাসের জন্যে ব্যাপক নিয়োগ করা হবে।
মোট ১,৭০,৪৬১টি স্কুলের শূন্যপদের জন্যে এই (BPSC Teacher Recruitment 2023) শিক্ষক নিয়োগ করা হবে। এই পদের জন্যে আবেদন করতে হলে অনলাইনের ( Teacher Recruitment 2023) মাধ্যমে তা করতে হবে। ফলে যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের অবিলম্বে এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে। BPSC (BPSC Shikshak Bahali)-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে। এজন্যে এই লিংকে- bpsc.bih.nic.ইন ক্লিক করতে বলা হয়েছে।

তবে BPSC Shikshak Bharti 2023 রেজিস্ট্রেশনের কাজ আগামী ১৫ জুন থেকে শুরু হবে। ১২ জুলাই পর্যন্ত এই পদের জন্যে আবেদন করা যাবে। এরপর আর কোনও আবেদন গ্রাহ্য করা হবে না। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং প্রাথমিক স্কুলের মোট ১,৭০,৪৬১টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। তবে এই পদের জন্যে আবেদনের আগে ভালো ভাবে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি (BPSC Teacher Recruitment 2023) পড়ে নিতে হবে। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

আর তা জানতে এই লিংকে- https://www.bpsc.bih.nic.in/Advt/NB-2023-05-30-05.pdf- ক্লিক করতে বলা হয়েছে। মোট ১,৭০,৪৬১টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। এর মধ্যে প্রাথমিকে শিক্ষক হিসাবে 79943 জনকে নিয়োগ করা হবে। মাধ্যমিকে শিক্ষক হিসাবে ৩২৯১৬ জনকে নিয়োগ করা হবে। ১১ এবং ১২ ক্লাসের জন্যে 57602 জনকে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা-
একাধিক পদের জন্যে নিয়োগ করা হবে। প্রাথমিক স্কুলের শিক্ষাকতার জন্যে যে কোনও মান্যতা প্রাপ্ত বোর্ড থেকে ক্লাস ১২ পাশ করতে হবে। এছাড়াও D.Ed/ B.Ed/ B.El.Ed + CTET/ BTET সার্টিফিকেট থাকতে হবে। মাধ্যমিক স্তরের স্কুলগুলিতে পড়ানোর জন্যে আবেদনকারীকে যে কোনও মান্যতা প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক থাকতে হবে। এছাড়াও D.Ed/ B.Ed/ B.El.Ed + STET সার্টিফিকেট থাকতে হবে ক্লাস ১১ এবং ১২ স্তরে পড়ানোর জন্যে আবেদনকারীকে বিএড-পিজি, B.El.Ed + STET পাশ করতে হবে বলে স্পশঝট জানিয়ে দেওয়া হয়েছে।
এই পদের জন্যে নিয়োগ পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে হবে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications