AIIMS Kalyani Recruitment 2024: কল্যাণী এইমসে চাকরি করবেন? পৌঁছে যান ৩ ফেব্রুয়ারি
AIIMS Kalyani Recruitment 2024: বাংলায় চাকরি খুঁজছেন? বড় সুযোগ বাংলার বেকার যুবক-যুবতীদের জন্যে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস অর্থাৎ AIIMS এ একাধিক শূন্যপদের জন্যে নিয়োগ করা হবে। আর এই নিয়োগ হবে কল্যাণীতে। ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে শূন্যপদের জন্যে কর্মী নিয়োগ করা হবে।
ইতিমধ্যে All India Institute of Medical Sciences (Kalyani) এর তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের এই পদের (AIIMS Kalyani Recruitment 2024) জন্যে আবেদন করতে বলা হয়েছে।

AIIMS Kalyani Recruitment 2024: কীভাবে নিয়োগ করা হবে?
প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট, প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট পদের জন্য এই নিয়োগ করা হবে। ওয়াক ইন ইন্টারভিউয়ের (Walk-in Interview) মাধ্যমে এই নিয়োগ (AIIMS Kalyani Recruitment 2024) করা হবে। আগামী ৩ ফেব্রুয়ারি এই ইন্টারভিউ নেওয়া হবে।
সকাল ১০ টা থেকে প্রক্রিয়া শুরু হবে। তবে ইন্টারভিউয়ে যোগ দেওয়ার আগে অনলাইনে একটি আবেদন করতে হবে। এজন্যে AIIMS (Kalyani) এর অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে হবে। সেখানে আবেদন করার পরেই সরাসরি ওয়াক ইন ইন্টারভিউয়ে ডাক পাবেন। এজন্যে এই লিঙ্কে- https://aiimskalyani.edu.in/ ক্লিক করতে হবে।
AIIMS Kalyani Recruitment 2024: পড়ে নিন বিজ্ঞপ্তি
মাথায় রাখতে হবে এই পদের জন্যে আবেদন করতে হলে আগামী ২৮ জানুয়ারির মধ্যে তা করতে হবে। তবে আবেদনের আগে All India Institute of Medical Sciences (Kalyani) এর তরফে দেওয়া নিয়োগ (AIIMS Kalyani Recruitment 2024) সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।
এজন্যে এই লিঙ্কে - https://aiimskalyani.edu.in/recruitments/ ক্লিক করতে হবে। এছাড়াও হোমপেজে পেয়ে যাবেন এই তথ্য। সমস্ত কিছু জেনেই আবেদন করতে বলা হয়েছে।
AIIMS Kalyani Recruitment 2024: শূন্যপদের তথ্য
প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট পদের জন্যে একটি এবং প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট পদের জন্যে দুজনকে নিয়োগ (AIIMS Kalyani Recruitment 2024) করা হবে। মূলত গবেষণার জন্যে এই নিয়োগ করা হবে। এই কাজের জন্যে আবেদনকারীর বয়স নুন্যতম ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
AIIMS Kalyani Recruitment 2024: বেতন
প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট পদের জন্যে বেঁছে নেওয়া যোগ্য প্রার্থীকে প্রতি মাসে ৭১,১২০ টাকা বেতন দেওয়া হবে। প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট হিসাবে যে দুজনকে নিয়োগ করা হবে তাঁরা প্রতি মাসে ২৫ হাজার ৪০০ টাকা পাবেন। আরও তথ্যের জন্যে পড়ুন বিজ্ঞপ্তি।












Click it and Unblock the Notifications