নন্দীগ্রামে ল্যাব টেকনিশিয়ান, স্টাফ নার্স সহ একাধিক শূন্যপদের বিজ্ঞপ্তি জারি পূর্ব মেদিনীপুর সিএমওএইচ-এর
নন্দীগ্রামে ল্যাব টেকনিশিয়ান, স্টাফ নার্স সহ একাধিক শূন্যপদের বিজ্ঞপ্তি জারি পূর্ব মেদিনীপুর সিএমওএইচ-এর
নন্দীগ্রামে একাধিক স্বাস্থ্যকর্মীর জন্য শূন্যপদের বিজ্ঞপ্তি জারি করল পূর্ব মেদিনীপুরের সিএমওএইচ দফতর থেকে। কবে থেকে কবের মধ্যে আবেদন করা যাবে, তা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। পদগুলির জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও বয়সের চূড়ান্ত সীমা কত হওয়া প্রয়োজন, তাও জানিয়ে দেওয়া হয়েছে।

শূন্যপদ : ২৪টি
কোন কোন শূন্যপদ
১) ল্যাব টেকনিশিয়ান (৮)
২) কাউন্সিলর (১)
৩) টেকনিক্যাল সুপারভাইজার (১)
৪) চাইল্ড হেলথ এনআরসি (১)
৫) স্টাফ নার্স (৬)
৬) লেডি কাউন্সিলর (১)
৭) সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার (২)
৮) ক্লিনিক্যাল সাইকোলজিস্ট/সাইকোলজিস্ট (১)
৯) সাইক্রিয়াটিক সোশ্যাল ওয়ার্কার/সোশ্যাল ওয়ার্কার (১)
১০) সাইক্রিয়াটিক নার্স/কমিউনিটি নার্স (১)
১১) মেডিক্যাল রেকর্ড কিপার (১)
কোথা থেকে আবেদন : পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে শূন্যপদগুলির জন্য আবেদন করা যাবে।
বয়সের চূড়ান্ত সীমা : পদ অনুযায়ী ২২ থেকে ৬০ বছর।
শিক্ষাগত যোগ্যতা : নূন্যতম উচ্চমাধ্যমিক।
পরীক্ষার ফি : এই চাকরির পরীক্ষার জন্য কোনও ফি দিতে হবে না।
প্রার্থী নির্বাচন পদ্ধতি
১) ইন্টারভিউ
২) পরীক্ষা
গুরুত্বপূর্ণ দিন
১) আবেদন শুরু কবে থেকে : ০৮/০২/২০২১
২) আবেদন জমা দেওয়ার শেষ দিন : ২৬/০২/২০২১
এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে https://purbamedinipur.gov.in ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।












Click it and Unblock the Notifications