UIDAI Recruitment 2024: আধার কার্ডের সংখ্যা UIDAI-তে নিয়োগ, ৫৬ বছরেও করা যাবে আবেদন
UIDAI Recruitment 2024 : চাকরি খুঁজছেন? কর্মপ্রার্থীদের জন্য দারুণ খবর। আধার কার্ড (Aadhaar Card) সংক্রান্ত সংস্থা UIDAI একাধিক শূন্যপদের জন্য নিয়োগ করবে। অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার সহ একাধিক শূন্যপদের জন্য নিয়োগ করা হবে। ৫৬ বছর পর্যন্ত এই পদে আবেদন করা যাবে।
ইতিমধ্যে UIDAI এর তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ইচ্ছুক এবং যোগ্যদের দ্রুত এই পদের জন্য আবেদন (UIDAI Recruitment 2024) করতে বলা হয়েছে। কীভাবে কোথায় আবেদন করবেন বিস্তারিত নিচে বিস্তারিত আলোচনা হল-

UIDAI Recruitment 2024: কীভাবে আবেদন জানুন
আধার কার্ড সংক্রান্ত সংস্থা UIDAI এই নিয়োগ (UIDAI Recruitment 2024) করবে। তবে এই পদের জন্য আবেদন অফলাইনের মাধ্যমে করতে হবে। এজন্য অবশ্য ডাউনলোড করে নিতে হবে আবেদনফর্ম। সেজন্য এই লিঙ্কে - www.uidai.gov.in- ক্লিক করতে হবে। ফর্মটি ফিলআপ করে প্রয়োজনীয় নথি দিয়ে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
আর সেই ঠিকানাটি হল - ডিরেক্টর (এইচআর), ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই), আঞ্চলিক অফিস, 7ম তলা, এমটিএনএল টেলিফোন এক্সচেঞ্জ, জিডি সোমানি মার্গ, কাফ প্যারেড, কোলাবা, মুম্বাই - 400005। মাথায় রাখতে হবে আবেদন পত্র যেন আগামী ১৩ জুনের মধ্যে পৌঁছতে হবে।
UIDAI Recruitment 2024: শূন্যপদ এবং বিজ্ঞপ্তি
UIDAI এই নিয়োগ করবে। অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার সহ একাধিক শূন্যপদের জন্য নিয়োগ (UIDAI Recruitment 2024) করা হবে। এই পদে আবেদনের আগে ভালো করে বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্য এই লিঙ্কে- www.uidai.gov.in - ক্লিক করতে হবে। এই পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীদের কোনও টাকা দিতে হবে।
UIDAI Recruitment 2024: বয়স সংক্রান্ত তথ্য
UIDAI এর এই পদে আবেদনের (UIDAI Recruitment 2024) ক্ষেত্রে আবেদনকারীর বয়স কখনই ৫৬ বছরের বেশি হওয়া চলবে না। কিছু ক্ষেত্রে বয়সে ছাড় দেওয়া হয়েছে।
UIDAI Recruitment 2024: শিক্ষাগত যোগ্যতা -
UIDAI নিয়োগ 2024-এর জন্য আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা সহকারী অ্যাকাউন্ট অফিসার এবং সেকশন অফিসার উভয়ের জন্যই আলাদা রাখা হয়েছে। এই বিষয়ে আরও জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি (UIDAI Recruitment 2024) পড়ে নিতে হবে। এই পদের জন্য বেঁছে নেওয়া প্রার্থীকে প্রতি মাসে ৩০ হাজার টাকা বেতন দেওয়া হবে।
কর্ম প্রার্থীদের জন্য সুবর্ন সুযোগ। এই পদে আবেদন করতে হলে এখনই করুন।












Click it and Unblock the Notifications