BSF Recruitment 2024: একাধিক শূন্যপদে নিয়োগ করবে বিএসএফ, কীভাবে আবেদন জানুন
BSF Recruitment 2024: জীবনে চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন! নিয়োগ হবে বিএসএফে। ইঞ্জিনিয়ার এবং লজিস্টিল অফিসার্স পদের জন্য নিয়োগ করবে বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)। বিএসএফ এয়ার উইংয়ে গ্রুপ 'A' পদে নিয়োগের বিষয়ে জানিয়েছে।
এই শূন্যপদগুলির মধ্যে রয়েছে ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার, সিনিয়র এয়ারক্র্যাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার এবং সহকারী কমান্ড্যান্ট (লজিস্টিক) পদ। যোগ্য এবং ইচ্ছুকদের দ্রুত এই পদের (BSF Recruitment 2024) জন্য আবেদন করতে হবে।

- BSF Recruitment 2024: কীভাবে আবেদন
এই পদের জন্য আবেদন করতে হলে BSF এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন (BSF Recruitment 2024) করতে হবে। এজন্য এই লিঙ্কে -https://rectt.bsf.gov.in/ ক্লিক করতে হবে। এই পদে আবেদন প্রক্রিয়া আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। বিস্তারিত জেনেই এই পদের জন্য আবেদন করতে হবে।
- BSF Recruitment 2024: শূন্যপদ এবং বিজ্ঞপ্তি
ইঞ্জিনিয়ার এবং লজিস্টিল অফিসার্স পদের জন্য নিয়োগ করবে বর্ডার সিকিউরিটি ফোর্স। মোট ১২ টি শূন্যপদের জন্য এই নিয়োগ (BSF Recruitment 2024) করা হবে। যার মধ্যে ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার হিসাবে ৩ জনকে নিয়োগ করা হবে, সিনিয়র এয়ারক্র্যাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার হিসাবে ৭ জনকে এবং সহকারী কমান্ড্যান্ট (লজিস্টিক) পদে ২ জনকে নিয়োগ করা হবে। এই বিষয়ে আরও জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিন।
- BSF Recruitment 2024: বয়স সংক্রান্ত তথ্য
নিউজ ১৮ এর হিন্দি ওয়েবসাইটের খবর অনুযায়ী, ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার পদে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৫২ বছর হতে (BSF Recruitment 2024) হবে। সিনিয়র এয়ারক্র্যাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার হিসাবে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স কখনই ৫০ বছরের বেশি হওয়া চলবে না। সিনিয়র এয়ারক্র্যাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার পদে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স ৩৫ বছরের বেশী হওয়া চলবে না।












Click it and Unblock the Notifications