Kolkata Police Recruitment: কলকাতা পুলিশের চাকরিতে আবেদন করবেন মহিলারাও, সিভিকদের কাছেও বড় সুযোগ
Kolkata Police Recruitment 2024: কলকাতা পুলিশে ব্যাপক নিয়োগ। কনস্টেবল/লেডি কনস্টেবল পদের জন্য নিয়োগ (Constables & Lady Constables in Kolkata Police) করা হবে। ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কীভাবে কোথায় আবেদন করবেন তা বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে বলা হয়েছে।
যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের শীঘ্রই কলকাতা পুলিশের এই পদের জন্য আবেদন করতে বলা হয়েছে। কীভাবে আবেদন করবেন (Kolkata Police Recruitment 2024) জেনে নিন প্রতিবেদনে-

- Kolkata Police Recruitment 2024: কীভাবে আবেদন
কলকাতা পুলিশে কনস্টেবল/লেডি কনস্টেবল পদের জন্য নিয়োগ করা হবে। আগামী পয়লা মার্চ এই পদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। আবেদন করতে হলে অনলাইনের (Kolkata Police Recruitment 2024) মাধ্যমে তা করতে হবে। আর করতে হলে কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে হবে। আর সেই লিঙ্কটি হল - https://kolkatapolice.gov.in/। এছাড়াও এই prb.wb.gov.in লিঙ্কে ক্লিক করেও এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে। মাথায় রাখতে হবে আবেদনপত্র আগামী ২৯ মার্চের মধ্যে সংশ্লিষ্ট ক্ষেত্রে পৌঁছতে হবে।
- Kolkata Police Recruitment 2024: শূন্যপদ এবং বিজ্ঞপ্তি
Constables & Lady Constables in Kolkata Police - এই পদে নিয়োগ (Kolkata Police Recruitment 2024) করবে কলকাতা পুলিশ। যার মধ্যে কনস্টেবল পদের জন্য মোট শূন্যপদ ৩৪৬৪টি এবং লেডি কনস্টেবল পদের জন্য শূন্যপদ ২৭০টি বলে জানা গিয়েছে। এই পদে আবেদনের আগে কলকাতা পুলিশের তরফে দেওয়া বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্য এই লিঙ্কে-Kolkata Police Recruitment 2024 ক্লিক করতে হবে। প্রার্থীদের ভালো করে বিজ্ঞপ্তিতে থাকা 'ইনফরমেশন টু অ্যাপ্লিক্যান্টস অংশটি পড়ে নিতে হবে।
- Kolkata Police Recruitment 2024: শিক্ষাগত যোগ্যতা
বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কিংবা এই সমতুল্য যে কোনও বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষা পাশ করলেই এই পদে আবেদন করা যাবে। পাশাপাশি আবেদনকারীকে বাংলা লিখতে এবং বলতে জানতে হবে। তবে এই বিষয়টি দার্জিলিং এবং কালিম্পং জেলার প্রার্থীদের জন্য গ্রাহ্য নয়।
- Kolkata Police Recruitment 2024: সিভিকদের কাছে বড় সুযোগ
কলকাতা পুলিশে চাকরির ক্ষেত্রে সিভিকদের কাছে বড় (Kolkata Police Recruitment 2024) সুযোগ। কলকাতা পুলিশে কর্মরত সিভিক ভলান্টিয়াররা পাঁচ বছরের ছাড় দেওয়া হবে। শুধু তাই নয়, সিভিক ভলান্টিয়ারদের পাশাপাশি কর্মরত হোম গার্ডদের ১-১-২০৪-এ অবশ্যই তিন বছর পূর্ণ করতে হবে। এই বিষয়ে আরও জানতে বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।
- Kolkata Police Recruitment 2024: বয়স
কনস্টেবল/লেডি কনস্টেবল পদের জন্য নিয়োগ (Kolkata Police Recruitment 2024) করা হবে। আবেদনকারীর বয়স কখনই ১৮ বছরের নীচে হওয়া চলবে না। আবার আবেদনকারীর বয়স কখনই ৩০ বছরের বেশি হওয়া চলবে না। যদিও কয়েকটি ক্ষেত্রে বয়সে ছাড় দেওয়া হয়েছে। ছাড় পাবেন তপশিলি জাতি ও উপজাতির আবেদনকারীরা।












Click it and Unblock the Notifications