Post Office Recruitment: ৮ পাশ করেছেন! পোস্ট অফিসের এই চাকরিতে বেতন প্রায় ২০ হাজার
একাধিক শূন্যপদের (Sarkari Naukri) জন্য কর্মী নিয়োগ করবে ভারতীয় ডাক বিভাগ (India Post Office)। পোস্ট অফিসের স্কিল কারিগরি সেক্টর সহ একাধিক শূন্যপদের জন্য এই নিয়োগ (India Post Office Recruitment 2023) করা হবে।
India Post Office Recruitment 2023: চাকরির বাজারে বড় খবর। একাধিক শূন্যপদের (Sarkari Naukri) জন্য কর্মী নিয়োগ করবে ভারতীয় ডাক বিভাগ (India Post Office)। পোস্ট অফিসের স্কিল কারিগরি সেক্টর সহ একাধিক শূন্যপদের জন্য এই নিয়োগ (India Post Office Recruitment 2023) করা হবে।
ইতিমধ্যে যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের অবিলম্বে এই পদের জন্য আবেদন করতে বলা হয়েছে। কীভাবে কোথায় আবেদন করবেন সমস্ত কিছু এই প্রতিবেদনে (Recruitment 2023) আলোচনা করা হল।

আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে
ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। India Post-এর এই শূন্যপদে আবেদন করতে হলে (India Post Office Recruitment 2023) অনলাইনের মাধ্যমে তা করতে হবে। এজন্যে India Post Office -এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তা করতে হবে। এজন্য এই লিঙ্কে- indiapost.gov.ইন ক্লিক করতে বলা হয়েছে। এছাড়াও আবেদনকারীকে সরাসরি indiapost.gov.ইন/vas/Pages - এই লিঙ্কে ক্লিক করেও ভারতীয় পস্টের এই চাকরির জন্য আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে।
মাথায় রাখতে হবে পোস্ট অফিসের এই পদের জন্য আবেদন (India Post Office Recruitment 2023) করতে হলে আগামী ৯ জানুয়ারির মধ্যে তা করতে হবে। তবে আবেদনের আগে অবশ্যই সংশ্লিষ্ট ওয়েবসাইটে দেওয়া নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে।

শূন্যপদ সংক্রান্ত তথ্য
পোস্ট অফিসের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী মোট সাতটি শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। এমবি ম্যাকানিক হিসাবে চারজনকে নিয়োগ করা হবে। এমবি ইলেকট্রিশিয়ন (স্কিল্ড) হিসাবে একজনকে নিয়োগ করা হবে। কপার এন্ড টিনস্মিথ হিসাবে একটি শূন্যপদ রাখা হয়েছে। এছাড়াও আরও একটি শূন্যপদের জন্য নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে।

শিক্ষাগত যোগ্যতা
এই বিষয়ে বিস্তারিত ভাবে বলা হয়েছে। যে কোনও মান্যতাপ্রাপ্ত বোর্ড থেকে ক্লাস ৮ পাশ করতেই হবে। আবেদনকারীর কাছে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এছাড়াও এর পাশাপাশি সরকার কর্তৃক স্বীকৃত যেকোনো কারিগরি প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে একটি সার্টিফিকেট থাকতে হবে। এমনটাই জানানো হয়েছে। নুন্যতম ১৮ বছর থেকে এই শূন্যপদের জন্যে আবেদন করতে বলা হয়েছে। সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত আবেদন করা যাবে।

জরুরি তথ্য
এই শূন্যপদে বেছে নেওয়া যোগ্য প্রার্থীকে মোটা অঙ্কের বেতন দেওয়া হবে। মাসে ১৯,৯৯০ টাকা থেকে শুরু করে ৬৩ হাজার ২০০ টাকা দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে দেওয়া সংশ্লিষ্ট ট্রেডের অধীনে প্রতিযোগিতামূলক ট্রেড টেস্টের ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে। এমনটাই জানানো হয়েছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications