Recruitment 2022: india post payment bank-এ চাকরির বড় সুযোগ, রইল খুঁটিনাটি তথ্য
Recruitment 2022: india post payment bank-এ চাকরির বড় সুযোগ, রইল খুঁটিনাটি তথ্য
IPPB Recruitment 2022, Bank Jobs 2022: চাকরির বাজারে বড় খবর। বিশেষত বেকার যুবক-যুবতীরা যারা এই মুহূর্তে চাকরি খুঁজছেন তাঁদের জন্যে অবশ্যই বড় খবর। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক, IPPB-চিফ ম্যানেজার, সিনিয়র ম্যানেজার সহ একাধিক শূন্যপদে নিয়োগ (IPPB Recruitment 2022) করবে। ইতিমধ্যে এই শূন্যপদের জন্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের ইতিমধ্যে এই শূন্যপদের জন্যে নিয়োগের (Recruitment 2022) কথা বলা হয়েছে।

অনলাইনের মাধ্যমে আবেদন-
গত ২৬ মার্চ থেকে এই পদগুলির জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অনলাইনের মাধ্যমে এই শূন্যপদগুলির জন্যে (IPPB Recruitment 2022) আবেদন করতে হবে। আর এজন্যে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের সরকারি ওয়েবসাইটে যেতে হবে। আর সেই লিঙ্কটি হল- ippbonline.কম। অনলাইন ছাড়া আর কোনও পদ্ধতিতে এই পদের জন্যে আবেদন করা যাবে না। তবে আবেদনের আগে অবশ্যই ভালো করে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে (IPPB Recruitment) নিতে হবে।

মোট ১২টি শূন্যপদের জন্যে এই নিয়োগ হবে
মোট ১২টি শূন্যপদের জন্যে এই নিয়োগ (IPPB Recruitment 2022) করা হবে। যার মধ্যে টেকনোলজি অফিসার, জেনারেল ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, চিফ ম্যানেজার, সিনিয়র ম্যানেজার সহ বেশ কয়েকটি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। তবে মাথায় রাখতে হবে এই শূন্যপদগুলির আবেদনের (Bank Jobs 2022) শেষ তারিখ আগামী ৯ এপ্রিল, ২০২২। ফলে হাতে আর মাত্র কয়েকটি দিনই বাকি রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা-
বেশ কয়েকটি শূন্যপদের জন্যে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক, IPPB। এই পদের জন্যে আবেদন (IPPB Recruitment 2022) করতে হলে আবেদনকারীকে অবশ্যই গ্র্যাজুয়েট পাশ হতেই হবে। এমনকি পোস্ট গ্র্যাজুয়েট করা থাকলেও এই শূন্যপদগুলির জন্যে আবেদন করা যাবে। তবে এই বিষয়ে আরও বিস্তারিত জানতে ভালো করে বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। আর তা পড়তে ক্লিক করুন এই লিঙ্কে- https://www.ippbonline.কম/documents/20133/133019/1648449898661.03.2022.pdf

কীভাবে নিয়োগ-
শূন্যপদগুলির নিয়োগের জন্যে কোনও পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই! ইন্টারভিউয়ের মাধ্যমে এই শূন্যপদের জন্যে নিয়োগ করা যাবে।












Click it and Unblock the Notifications