Jobs In November: আরবিআই থেকে NLC! নভেম্বর মাসে জোয়ার আসবে কর্মসংস্থানে, চাকরির অফার একাধিক সংস্থায়
Jobs In November: মাস ঘুরলেই কর্মসংস্থানে জোয়ার আসবে! নভেম্বর মাসের শুরুতেই একগুচ্ছ নিয়োগের খবর। দেশে ক্রমশ বাড়ছে বেকারত্বের হার। ক্রমশ চ্যালেঞ্জের মুখে পড়ছে কর্মসংস্থান। এই অবস্থায় বড় সুযোগ। নভেম্বর মাসেই বড় সংস্থা কর্মী নিয়োগ করবে।
ইতিমধ্যে বেশ কিছু সংস্থা আগেই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে। সেই মতো এক নজরে দেখে নিন কোন কোন সংস্থা কর্মী নিয়োগ করছে আগামী মাস অর্থাৎ নভেম্বরেই (Jobs In November)। রইল সমস্ত খুঁটিনাটি তথ্য এই প্রতিবেদনে-

- Jobs In November: RBI-তে চাকরির বড় সুযোগ
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কে চাকরি (RBI Job 2024) পাওয়ার বড় সুযোগ। ব্যাঙ্কে চাকরির জন্য অনেকেই নিজেকে তৈরি করেন। তাদের কাছে বড় সুযোগ। দেশের সর্বোচ্চ ব্যাঙ্ক অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক মেডিক্যাল কনসালটেন্ট হিসাবে নিয়োগ করবে। যোগ্য এবং ইচ্ছুকদের দ্রুত এই পদের জন্য আবেদন করতে বলা হয়েছে। কীভাবে কোথায় আবেদন করবেন আরজিআই ইতিমধ্যে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে।
- Jobs In November: যোগ্যতা-
এই পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস (MBBS) ডিগ্রি নিতে পাশ করতে হবে। অ্যালোপ্যাথিক মেডিকেল সিস্টেমে এই ডিগ্রি থাকতে হবে। এর সঙ্গেই জেনারেল মেডিসিনে পোস্ট গ্র্যাজুয়েটে কমপ্লিট হয়ে গিয়েছে তারাও আবেদন জানাতে পারবেন। আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ।
- Jobs In November: অনলাইনে আবেদন
আরবিআই'য়ের ওয়েবসাইটে আবেদন করতে হবে। এই rbi.org.in লিঙ্কে ক্লিক করেও আবেদন জানাতে পারবেন। ১৫ নভেম্বর পর্যন্ত করা যাবে আবেদন।
- Jobs In November: কেন্দ্রীয় সংস্থায় চাকরি
(NAVRATNA) NLC India Limited একাধিক শূন্যপদে নিয়োগ করবে। কয়লামন্ত্রকের ((company under the Ministry of Coal) অধীনে এই সংস্থা। ২১০ টি শূন্যপদে নিয়োগ করা হবে। শিক্ষানবিশ পদের জন্য এই নিয়োগ করা হবে। http://www.nlcindia.in - লিঙ্কে ক্লিক করে এই শূন্যপদের জন্য আবেদন করতে হবে। সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইটে এই বিষয়ে বিস্তারিত নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির উল্লেখ রয়েছে। আর তা পড়েই আবেদন জানান।












Click it and Unblock the Notifications