কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে এবার অনলাইন কোর্স চালু করল রামকৃষ্ণ মিশন, খরচ মাত্র ৫০০০ টাকা

AI in journalism: সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (artificial intelligence) ব্যবহার নিয়ে এবার অনলাইন কোর্স চালু করছে বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির (RAMAKRISHNA MISSION VIDYAMANDIRA, Belur Math)। এই পাঠক্রমটির নাম দেওয়া হয়েছে 'এআই ইন জার্নালিজম ফিউচার অফ নিউজ।' জানা গিয়েছে। সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার কিভাবে ভবিষ্যতে এই ক্ষেত্রের পট পরিবর্তন করবে তারই খুঁটিনাটি পড়ানো হবে এই কোর্সে।

তিন মাসের এই কোর্সের (AI in journalism) পুরো ক্লাসই করানো হবে অনলাইনে। বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির সূত্রে জানা গিয়েছে, চলতি বছর অর্থাৎ ২০২৫ সালের মে মাসের প্রথম সপ্তাহ থেকে ক্লাস শুরু হবে। প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যায় অনলাইনে ওই ক্লাস হবে। আর এই কোর্স করতে ফি পড়বে মাত্র ৫,০০০ টাকা।

ramkrishna math belur

দ্বাদশ পরীক্ষায় উত্তীর্ণ যে কেউ ভর্তির (AI in journalism) জন্য আবেদন করতে পারবেন। পাঠক্রমে থাকবে জার্নালিজমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, স্বয়ংক্রিয় কন্টেন্ট তৈরি, খবর সংগ্রহের জন্য বিভিন্ন এআই টুলের ব্যবহার, অডিয়েন্স ডেভেলপমেণ্ট, ফ্যাক্ট চেকিং, মাল্টিমিডিয়া ও ইনভেস্টিগেটিভ জার্নালিজমে এআই এর ব্যবহারের মতো বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়।

রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের শিক্ষকদের দাবি, মানবজাতির কল্যাণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে সাংবাদিকতায় ব্যবহৃত হবে তা নিয়ে বেলুড় রামকৃষ্ণ বিদ্যামন্দিরের এই কোর্স চালু হলে এই বিষয়ে ছাত্রছাত্রীরা ভবিষ্যতে আগ্রহী হবে। বলে রাখা প্রয়োজন, গোটা বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার (artificial intelligence) র রমরমা। বহু কাজ এখন এআইকে ব্যবহার করেই হয়ে যাচ্ছে। সাংবাদিকতাতেও প্রভাব পড়েছে এআই'য়ের।

একাধিক কাজ করে নেওয়া সম্ভব হচ্ছে। খুব কম লোকবল প্রয়োজন হচ্ছে এক্ষেত্রে। আগফামিদিনে যদিও এই প্রভাব আরও বাড়বে। ইনভেস্টিগেটিভ জার্নালিজম কিংবা ফ্যাক্ট চেকিংয়ে গুরুত্ব বাড়বে কৃত্রিম বুদ্ধিমত্তার (artificial intelligence) এর। সেখানে বেলুড় মঠের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের এই কোর্স (AI in journalism) খুবই উপযোগী বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+