Karamchari Recruitment 2024: শিক্ষাগত যোগ্যতা দরকার নেই, জানতে হবে স্বাক্ষর! তাতেও রাজ্যে মিলবে সরকারি চাকরি
Rajasthan Safai Karamchari Recruitment 2024: চাকরি খুঁজছেন! কিন্তু লেখাপড়া জানেন না? এমন যুবক-যুবতীদের জন্যেও দারুণ খবর। তবে এহেন চাকরির সুযোগ রাজস্থানে। সেখানকার স্থানীয় স্বশাসন বিভাগ, সাফাই কর্মী পদের জন্য এই নিয়োগ করবে।
ইতিমধ্যে এই বিষয়ে সে রাজ্যের সংশ্লিষ্ট দফতর বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কীভাবে কোথায় আবেদন করবেন বিস্তারিত জেনেই এই পদের জন্য আবেদন (Rajasthan Safai Karamchari Recruitment 2024) করতে হবে।

Rajasthan Safai Karamchari Recruitment 2024 কীভাবে আবেদন
আগামী ৭ অক্টোবর থেকে এই শূন্যপদের জন্য আবেদন প্রক্রিয়া (Rajasthan Safai Karamchari Recruitment 2024) শুরু হবে। এজন্য অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। এজন্য এই লিঙ্কে - lsg.urban.rajasthan.gov.in আবেদন করতে হবে। একটি আবেদন ফর্ম পূরণ করে তা অনলাইনেই জমা দিতে হবে। আর তা করতে হবে আগামী ৬ নভেম্বরের আগে। আবেদনের আগে ভালো করে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে পড়ে নিতে হবে।
Rajasthan Safai Karamchari Recruitment 2024: শূন্যপদ এবং বিজ্ঞপ্তি
রাজস্থান সরকারের স্থানীয় স্বশাসন বিভাগে সাফাই কর্মচারি পদের জন্য নিয়োগ (Rajasthan Safai Karamchari Recruitment 2024) করা হবে। ২৩ হাজার ৮২০ টি শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। আবেদনের আগে বিজ্ঞপ্তি ভালো ভাবে পড়ে নিতে হবে। আর তা রাজস্থান সরকারের ওয়েবসাইটে বিস্তারিত বলা হয়েছে।
Rajasthan Safai Karamchari Recruitment 2024: মানতে হবে শর্ত
এই পদে আবেদনে ক্ষেত্রে প্রার্থীকে রাজস্থানের স্থানীয় বাসিন্দা হওয়াটা বাধ্যতামূলক। এ ছাড়া বিশেষ কোনও শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। তবে অভিজ্ঞতা থাকতে আবেদনকারী। অন্যদিকে নুন্যতম ১৮ বছর বয়স থেকেই এই পদের জন্য আবেদন করা যাবে। কিছু ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ীই বয়সে ছাড় (Rajasthan Safai Karamchari Recruitment 2024) দেওয়া হবে।












Click it and Unblock the Notifications