Recruitment 2022: স্বাস্থ্য বিভাগে ৮৪০ টি শূন্যপদে নিয়োগ, কীভাবে আবেদন করবেন জেনে নিন
Recruitment 2022: স্বাস্থ্য বিভাগে ৮৪০ টি শূন্যপদে নিয়োগ, কীভাবে আবেদন করবেন জেনে নিন
RUHS Recruitment 2022: চিকিৎসা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ পরিষেবা দফতর। রাজস্থান সরকার সে রাজ্যে স্বাস্থ্য পরিষেবাকে ঢেলে সাজাতে চাইছে। আর সেই লক্ষ্যে (RUHS Recruitment 2022) চিকিৎসা আধিকারিক সহ একাধিক পদের জন্যে নিয়োগ হতে চলেছে। যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের অবিলম্বে এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে। কীভাবে কোথায় আবেদন করবেন সমস্ত কিছু এই প্রতিবেদনে আলোচনা করা হল।

গপত ১৭ অক্টোবর থেকে এই পদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ফলে এই পদের জন্য আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এজন্যে RUHS-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই পদের জন্যে আবেদন করা যাবে। এজন্যে এই ruhsraj ডট org - লিঙ্কে ক্লিক করে এই পদের জন্যে আবেদন করতে (RUHS Recruitment 2022) বলা হয়েছে। এছাড়াও এই লিঙ্কে https://ruhsraj ডট org/quick_links/mo2022.php- ক্লিক করেও এই পদের জন্যে আবেদন করতে পারা যাবে।
মোট ৮৪০ টি পদের জন্যে এই নিয়োগ করা হবে। এই শূন্যপদের জন্যে আবেদন করতে গেলে অবশ্যই আগামী ৬ নভেম্বরের মধ্যে (RUHS Recruitment 2022) করতে হবে। তবে এই পদে আবেদনের আগে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে RUHS Recruitment 2022 Notification PDF - ক্লিক করতে বলা হয়েছে। বিস্তারিত পরেই এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা-
চিকিৎসা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ পরিষেবা দফতর। রাজস্থান সরকার একাধিক পদের জন্যে নিয়োগ করতে চলেছে। তবে এই পদের জন্যে আবেদন করতে হলে আবেদনকারীকে নুন্যতম ডাক্তারি নিয়ে পড়াশুনা থাকতে হবে। তবে এই বিষয়ে আরও বিস্তারিত জানতে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিন।
আবেদনের বয়সসীমা-
এই পদের জন্যে আবেদন করতে গেলে আবেদনকারীর নুন্যতম বয়স হতে হবে ২২ বছর। তবে সর্বোচ্চ ৪৫ বছর পর্যন্ত এই পদের জন্যে আবেদন করা যাবে। এমনটাই জানানো হয়েছে। বলে রাখা প্রয়োজন, ইন্টারনেটে পাওয়া তথ্যের ভিত্তিতে এই শূন্যপদের কথা বলা হয়েছে। বিস্তারিত জেনেই এই পদের জন্যে আবেদন করুন।












Click it and Unblock the Notifications