ইস্টকোস্ট রেলে কয়েকশো অ্যাপ্রেন্টিস, আবেদনের শেষ তারিখ ৭ মার্চ
ইস্টকোস্ট রেলে কয়েকশো অ্যাপ্রেন্টিস, আবেদনের শেষ তারিখ ৭ মার্চ
রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের (Railway recruitment cell) অধীন ইস্ট কোস্ট রেলওয়ে (East Coast Railways) অ্যাপ্রেন্টিস নিয়োগ (Recruitment) করবে, অ্যাপ্রেন্টিস অ্যাক্টের ওপরে ভিত্তি করে। এর নোটিফিকেশন নম্বর হল ECor/RRC/Act/Appr/2021। শূন্যপদের সংখ্যা প্রায় সাড়ে সাতশোর কাছাকাছি।

কোথায় কত শূন্যপদ
মূলত ক্যারেজ রিপেয়ার ওয়ার্কশপে এইসব শূন্যপদগুলি রয়েছে। এর মধ্যে ভুবনেশ্বরে ১৯০, খুরদা রোড ডিভিশনে ২৩৭, ওয়ালটেয়ার ডিভিশনে ২৬৩, সম্বলপুর ডিভিশনে ৬৬। নোটিশ দেখতে ক্লিক করুন: https://etrpindia.com/rrc_bbn_act/pdfs/act.pdf

যেসব ট্রেডে অ্যাপ্রেন্টিস
যেসব ট্রেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে, তার মধ্যে রয়েছে ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার (গ্যাস এবং ইলেকট্রিক), পেন্টার (জেনালের), মেশিনিস্ট, কার্পেন্টার, ফিটার, ড্রাফটসম্যান (মেকানিকাল), ইলেকট্রনিস্ক মেকানিক, মেকানিক (মটোর ভেহিকল), টার্নার, শিট মেটার ওয়ার্কার, প্লাম্বার, রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক।

যোগ্যতা
ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণি পাশ কিংবা তার সমতুল কোনও পরীক্ষায় পাশ করতে হবে। এছাড়াও এনসিভিটি কিংবা এনসিভিটি স্বীকৃত উল্লিখিত ট্রেড গুলিতে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট।

আবেদনের ফি
অনলাইনে আবেদনের ফি জমা দিতে হবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং কিংবা ই ওয়ালেটের মাধ্যমে ১০০ টাকা জমা দিতে হবে। তবে তফশিলি জাতি, উপজাতি, শারীরিক প্রতিবন্ধী কিংবা মহিলা প্রার্থীদের কোনও ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি
ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে আবেদনকারীদের। তবে আবেদন করতে গেলে বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। আবেদনের শেষ তারিখ ২০২২-এর ৭ মার্চ। আবেদনকারীদের আগে নোটিশটি পড়ে নিয়ে তবেই আবেদন করতে অনুরোধ করা হচ্ছে। http://www.rrcbbs.org.in/-এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।












Click it and Unblock the Notifications