Railway Recruitment 2025: ৩৬ বছর বয়সেও ভারতীয় রেলে চাকরির সুযোগ! আবেদন জানান আজই
Railway Recruitment 2025: ভারতীয় রেলে (Indian Rail) কাজের বড় সুযোগ! গ্রুপ ডি পদের জন্য এই নিয়োগ করা হবে। প্রায় ৩২ হাজার ৪৩৮ টি শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। ফলে রেলে চাকরি পাওয়ার জন্য যারা নিজেদের চেষ্টা করছেন তাঁদের সামনে বড় সুযোগ।
ইতিমধ্যে ভারতীয় রেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। তা পড়ে যোগ্য এবং ইচ্ছুকদের দ্রুত এই পদের (Railway Recruitment 2025) জন্য আবেদন করতে বলা হয়েছে।

Railway Recruitment 2025: কীভাবে আবেদন
গ্রুপ ডি পদে ভারতীয় রেলে ব্যাপক নিয়োগ। এই পদের (Railway Recruitment 2025) জন্য আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এজন্য আরআরবি'র অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। কিংবা এই লিঙ্কে - www.rrbapply.gov.in - ক্লিক করেও আবেদন করা যাবে। রেলওয়ে গ্রুপ ডি পদে আবেদন করার শেষ তারিখ আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ছিল। সম্প্রতি তা আবার বাড়ানো হয়েছে। আবেদনের শেষ তারিখ এখন ১লা মার্চ।
Railway Recruitment 2025: যোগ্যতা -
ভারতীয় রেলে চাকরির (Railway Recruitment 2025) বড় সুযোগ। আবেদনকারীকে ক্লাস ১০ পাশ করতেই হবে। যে কোনও স্বীকৃত বোর্ড থেকে পাশ করলেই এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে। আবেদনের আগে ভালো করে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি পড়ে নিতে হবে। আরআরবি ওয়েবসাইটে এই বিষয়ে বিস্তারিত রয়েছে।
Railway Recruitment 2025: বয়স সংক্রান্ত তথ্য
নুন্যতম ১৮ বছর বয়স থেকে এই শূন্যপদের জনয আবেদন (Railway Recruitment 2025) করা যাবে। আবেদনের সর্বোচ্চ বয়স ৩৬ বছর।
Railway Recruitment 2025: গুরুত্বপূর্ণ তথ্য
অনলাইন আবেদন প্রক্রিয়ার শুরুর তারিখ: ২৩ জানুয়ারী ২০২৫ থেকে
অনলাইন আবেদনের শেষ তারিখ: ১ মার্চ ২০২৫
আবেদন সংক্রান্ত ফি জমা দেওয়া যাবে ৩ মার্চ ২০২৫ পর্যন্ত
আবেদনে ভুল থাকলে তা আগামী ৪ মার্চ থেকে ১৩ মার্চের মধ্যে ঠিক করা যাবে।
পরীক্ষার মাধ্যমে এই শূন্যপদের জন্য নিয়োগ করা হবে।












Click it and Unblock the Notifications