Railway Recruitment 2023: হাজারেরও বেশি শূন্যপদে ভারতীয় রেলে নিয়োগ, কীভাবে নিয়োগ জানুন
Railway Recruitment 2023: ভারতীয় রেলে (Indian Railway) চাকরি পাওয়ার দারুন সুযোগ। বিশেষ করে যারা সরকারি চাকরির (Sarkari Naukri) জন্যে যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্যে দারুন খবর।
সেন্ট্রাল রেলওয়ে একাধিক শূন্যপদের জন্যে নিয়োগ করবে। জুনিয়ার ইঞ্জিনিয়ার, লোকো পাইলট সহ ১৩০৩ টি শূন্যপদের জন্যে নিয়োগ করবে। যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের অবিলম্বে এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে। কীভাবে কোথায় আবেদন করবেন সমস্ত খুঁটিনাটি তথ্য রইল এই প্রতিবেদনে-

- Railway Recruitment 2023: কীভাবে আবেদন
ইতিমধ্যে রেলওয়ের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনের (Railway Recruitment 2023) মাধ্যমে এই পদের জন্যে আবেদন করা যাবে। এজন্যে Central Railway এর অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে হবে। এছাড়াও এই লিঙ্কে rrccr.com ক্লিক করেও এই পদের জন্যে আবেদন করা যাবে।
তবে এই নিয়োগ GDCE কোটার ( Indian Railway) মাধ্যমে করা হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে।
- Railway Recruitment 2023: শূন্যপদ সংক্রান্ত তথ্য
জুনিয়ার ইঞ্জিনিয়ার, লোকো পাইলট সহ ১৩০৩ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। যার মধ্যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হিসাবে ৭৩২ জনকে নিয়োগ করা হবে। টেকনিশয়ন পদে ২৫৫ টি শূন্যপদের জন্যে নিয়োগ করা হবে। জুনিয়ার ইঞ্জিনিয়ার হিসাবে ২৩৪ জনকে নিয়োগ করা হবে। পাশাপাশি গার্ড/ ট্রেন ম্যানেজার হিসাবে ৮২ জনকে নিয়োগ (Railway Recruitment 2023) করা হবে বলে জানা যাচ্ছে।
- Railway Recruitment 2023: শিক্ষাগত যোগ্যতা
একাধিক শূন্যপদের জন্যে এই নিয়োগ রেল করবে। ফলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হিসাবে আবেদন করতে হলে আবেদনকারীকে এনসিভিটি/এসসিভিটি ট্রেডে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ম্যাট্রিকুলেশন/এসএসএলসি প্লাস থাকতে হবে। কিংবা যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এই ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে। এছাড়াও বেশ কয়েকটি শূন্যপদে নিয়োগ করা হবে। সেক্ষেত্রে বিজ্ঞপ্তিটি পড়েই আবেদন করতে হবে।
- Railway Recruitment 2023: বয়স সংক্রান্ত তথ্য
সাধারণদের ক্ষেত্রে ৪২ বছর পর্যন্ত আবেদন করা যাবে। পাশাপাশি ওবিসি, এসসি/এসটি ক্ষেত্রে ৪৭ বছর পর্যন্ত আবেদন করা যাবে। এই বিষয়ে আরও জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে-Railway Recruitment 2023 ক্লিক করতে হবে। বিস্তারিত জেনেই আবেদন করুন।












Click it and Unblock the Notifications