Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Railway Recruitment 2023: হাওড়া-শিয়ালদহ ডিভিশনে ব্যাপক নিয়োগ রেলে, শূন্যপদ তিন হাজারেরও বেশি

Railway Recruitment 2023: সরকারি চাকরি পাওয়ার দারুণ সুযোগ! তাও আবার ভারতীয় রেলে। তিন হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ করবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (ইস্টার্ন রেলওয়ে)।

আগেই রেলের তরফে এই বিষয়ে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি (Railway Recruitment 2023) জারি করা হয়েছে রেলের তরফে। কীভাবে কোথায় আবেদন করবেন সমস্ত কিছু এই প্রতিবেদনে আলোচনা করা হল-

Railway Recruitment 2023

  • Railway Recruitment 2023: কীভাবে আবেদন

শিক্ষানবিস পদের জন্যে এই নিয়োগ (Railway Recruitment 2023) করা হবে। ইতিমধ্যে এই পদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। রেলের অন্যতম বড় নিয়োগ হতে চলেছে। এই পদে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে তা করতে হবে। এজন্যে এই লিঙ্কে- er.indianrailways.gov.in ক্লিক করতে হবে। এই পদে আবেদনের শেষ তারিখ আগামী ২৬ অক্টোবর। ফলে শীঘ্র যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে।

  • Railway Recruitment 2023: যোগ্যতা

এই শূন্যপদে (Railway Recruitment 2023) আবেদন করতে হলে নুন্যতম ক্লাস ১০ পাশ করতেই হবে আবেদনকারীকে। এর সঙ্গেই এই বিষয়ে ট্রেডে আইটিআই করতে হবে। এই বিষয়ে আরও জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি পড়ে নিতে হবে।

  • Railway Recruitment 2023: পড়ুন বিজ্ঞপ্তি

এই পদে আবেদনের আগে ভালো করে বিজ্ঞপ্তিটি (Railway Recruitment 2023) পড়ে নিতে হবে। এজন্যে এই (RRC ER Kolkata Apprentice Recruitment 2023) লিঙ্কে - Railway Recruitment 2023- ক্লিক করতে হবে।

  • Railway Recruitment 2023: নিয়োগ হবে কলকাতায়

ইস্টার্ন রেলওয়ের বিভিন্ন ডিভিশনে এই নিয়োগ (Railway Recruitment 2023) করা হবে। মোট ৩১১৫ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। যার মধ্যে হাওড়া ডিভিশনে ৬৫৯ টি, লিলুয়া ডিভিশনে ৬১২টি, শিয়ালদহ ডিভিশনে ৪৪০ টি, কাচড়াপাড়াতে ১৮৭ জনকে নিয়োগ করা হবে। এছাড়াও মালদহ ডিভিশনে ১৩৮ টি শূন্যপদে নিয়োগ করা হবে। আসানসোল ডিভিশনে ৪১২ টি শূন্যপদ এবং জমালপুরে ৬৬৭ টি শূন্যপদে নিয়োগ করা হবে।

  • Railway Recruitment 2023: বয়স সংক্রান্ত তথ্য

নুন্যতম ১৫ বছর বয়স থেকে এই পদের (Railway Recruitment 2023) জন্যে আবেদন করা যাবে। সর্বোচ্চ ২৪ বছর পর্যন্তই রেলের শিক্ষানবিস পদের জন্যে নিয়োগ করা হবে।

  • Railway Recruitment 2023: কীভাবে নিয়োগ

এই পদে যোগ্য প্রার্থীকে (Railway Recruitment 2023) মেরিট লিস্ট অনুযায়ী বেছে নেওয়া হবে। প্রার্থীদের করা আবেদনের ভিত্তিতে এই মেধা তালিকা তৈরি করা হবে। আর এরপরেই এই শূন্যপদের জন্যে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+