Railway recruitment: শতাধিকেরও বেশি শূন্যপদে নিয়োগ রেলে, স্নাতক হলেও করুন আবেদন

Railway recruitment: শতাধিকেরও বেশি শূন্যপদে নিয়োগ রেলে, স্নাতক হলেও করুন আবেদন

চাকরির বাজারে বড় খবর! একাধিক শূন্যপদের জন্যে কর্মী নিয়োগ করবে দক্ষিণ-পশ্চিম (South Western Railway recruitment) রেলওয়ে। মালগাড়ির ট্রেন ম্যানেজার হিসাবে এই নিয়োগ করা হবে। ইতিমধ্যে এই শূন্যপদের জন্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। শতাধিকেরও বেশি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে। তবে আবেদনের আগে অবশ্যই রেলের তরফে জারি করা নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।

কীভাবে আবেদন করবেন?

কীভাবে আবেদন করবেন?

দক্ষিণ-পশ্চিম রেলওয়ে'র এই শূন্যপদের জন্যে নিয়োগ প্রক্রিয়া (South Western Railway recruitment) শুরু হয়ে গিয়েছে। এই শূন্যপদের জন্যে আবেদন করতে হলে অবশ্যই রেলের সরকারি ওয়েবসাইটে ক্লিক করতে হবে। আর তা ক্লিক করতে হলে এই লিঙ্কে ক্লিক করতে হবে। লিঙ্কটি হল - rrchubli.ইন -। তবে এই শূন্যপদের আবেদন করতে হলে অবশ্যই বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে। আর তা দেখতে ক্লিক করতে হবে এই https://www.rrchubli.in/GDCE-GTM-1_2022_compressed.pdf - লিঙ্কে।

একাধিক শূন্যপদে নিয়োগ

একাধিক শূন্যপদে নিয়োগ

মূলত মালগাড়িতে ট্রেন ম্যানেজার হিসাবে এই নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রায় ১৪৭টি শূন্যপদের জন্যে (Railway recruitment 2022) এই নিয়োগ করা হবে। তবে মাথায় রাখতে হবে এই পদের জন্যে আবেদনের শেষ তারিখ চলতি মাসের ২৫ তারিখ। অর্থাৎ ২৫ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট আবেদন পৌঁছতে হবে।

যোগ্যতা-

যোগ্যতা-

বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যাচ্ছে আবেদনকারীর অনুমোদন রয়েছে এমন যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতেই হবে। এছাড়াও আরও বিস্তারিত জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। তবে অনলাইনে আবেদনের ক্ষেত্রে বেশ কিছু প্রামাণ্য নথি আপলোড করতে হবে। রেজিস্ট্রেশনের পর কিছু আবেদন সাবমিট করতে হবে বলেই জানা যাচ্ছে।

কীভাবে নিয়োগ-

কীভাবে নিয়োগ-

বেশ কয়েকটি ধাপের মধ্যে দিয়ে যোগ্য প্রার্থীকে বেছে নেবে ভারতীয় রেল। জানা যাচ্ছে, কম্পিউটারের মাধ্যমে একটি টেস্ট দিতে হবে। এরপর প্রামাণ্য নথিগুলিকে যাচাই করা হবে। এরপর স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে যেতে হবে আবেদনকারী প্রার্থীদের। আর এরপরেই পদের জন্যে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+