Recruitment in Railways! রেলে কয়েকশো চাকরির সুযোগ! মাধ্যমিক পাশেই করা যাবে আবেদন
সারা দেশে রেলেই সব থেকে বেশি সরকারি চাকরির সুযোগ। সারা বছর জুড়েই রেলের কোনও না কোনও চাকরি বিজ্ঞাপন বেরোয়। সেরকমই একটি বিজ্ঞাপন এটি।
মাধ্যমিক পাশের পরেও রেলে চাকরির সুযোগ থাকে। সেরকমই এক সুযোগ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশিত হয়েছে। ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিস আইন অনুযায়ী কয়েকশো অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। এব্যাপারে আবেদনের সুযোগ রয়েছে ৪ মার্চ পর্যন্ত।

শূন্যপদের সংখ্যা
সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা ৫৫০। তার মধ্যে ফিটার ২১৫ জন ( অসংরক্ষিত ১০৯, তফশিলি জাতি ৩২, তফশিলি উপজাতি ১৬, ওবিসি ৫৮)। ওয়েল্ডার ২৩০ ( অসংরক্ষিত ১১৬, তফশিলি জাতি ৩৫, তফশিলি উপজাতি ১৭, ওবিসি ৬২)। মেশিনিস্ট ৫ ( অসংরক্ষিত ৩, তফশিলি জাতি ১, ওবিসি ১)। পেন্টার ৫ ( অসংরক্ষিত ৩, তফশিলি জাতি ১, ওবিসি ১)। কার্পেন্টার ৫ ( অসংরক্ষিত ৩, তফশিলি জাতি ১, ওবিসি ১)। ইলেক্ট্রিশিয়ান ৭৫ ( অসংরক্ষিত ৩৮, তফশিলি জাতি ১১, তফশিলি উপজাতি ৬, ওবিসি ২০)। রেফ্রিজারেটর মেকানিক ১৫ ( অসংরক্ষিত ৮, তফশিলি জাতি ২, তফশিলি উপজাতি ১, ওবিসি ৪)।

শিক্ষাগত যোগ্যতা
৫০ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণি অর্থাৎ মাধ্যমিক পাশ করতে হবে। এছাড়া ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। আবেদনকারীদের মধ্যে থেকে মেরিট লিস্ট তৈরি করা হবে। পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সেই তালিকা তৈরি করা হবে।

বয়সসীমা
২০২৩-এপ ৩১ মার্চের নিরিখে বয়স হতে হবে ১৫-২৪ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

আবেদনের ফি
সাধারণ প্রার্থীদের জন্য আবেদনের ফি ১০০ টাকা। যা অনলাইনে ডেবিট কার্ড / ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিং কিংবা এসবিআই চালানের মাধ্যমে দেওয়া যাবে। এই সংক্রান্ত লেনদেন সম্পূর্ণ হলে যে ই-রিসিট পাওয়া যাবে, তার প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে, ভবিষ্যতের জন্য। তবে তফশিলি জাতি, উপজাতি এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য কোনও ফি দিতে হবে না।

কীভাবে আবেদন
অনলাইনে আবেদন করতে হবে। https://www.rcf.indianrailways.gov.in/ এখানে গিয়ে আবেদন করার সময় বৈধ ইমেল আইডি এবং মোবাইল নম্বর হাতের কাছে রাখতে হবে। তবে আবেজন করার আগে বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে। বিস্তারিত জানতে ক্লিক করতে পারেন https://rcf.indianrailways.gov.in/uploads/files/APR2023.pdf












Click it and Unblock the Notifications