জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে আশা কর্মী নিয়োগ, বিজ্ঞপ্তি পূর্ব মেদিনীপুরের ৪ মহকুমার জন্য

জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে ( National Health Mission) পূর্ব মেদিনীপুরের ৪ মহকুমা তমলুক, হলদিয়া, এগরা এবং কাঁথিতে আশা কর্মী নিয়োগ করা হবে। যার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। (Memo no HFW/NRHM-20/2006/(Part II)/1631 da

জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে ( National Health Mission) পূর্ব মেদিনীপুরের ৪ মহকুমা তমলুক, হলদিয়া, এগরা এবং কাঁথিতে আশা কর্মী নিয়োগ করা হবে। যার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। (Memo no HFW/NRHM-20/2006/(Part II)/1631 dated 27.06.2021 of Mission Director, National Health Mission)।

যোগ্যতা

যোগ্যতা

বিজ্ঞপ্তির প্রধান শর্ত হল, যে গ্রামের আশা কর্মীর পদে নিয়োগের জন্য আবেদন করবেন, সেই গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে তাঁকে। বিবাহিত, ডিভোর্সী কিংবা বিধবারা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা

মাধ্যমিক উত্তীর্ণ কিংবা বসার সার্টিফিকেট থাকতে হবে। অতিরিক্ত বিষয়ের নম্বরে কোনও সুবিধা পাওয়া যাবে না। এর বেশি যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারেন, তবে শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার নম্বরই গণ্য করা হবে।

বয়সসীমা

বয়সসীমা

১ জানুয়ারি ২০২১-এর নিরিখে বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। তফশিলি জাতি ও উপজাতি প্রার্থীরা ১ জানুয়ারি ২০২১-এর নিরিখে বয়স ২ বছর কিংবা তার বেশি হলে আবেদন করতে পারবেন। তবে সবার জন্যই বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর। অন্যদিকে কেবলমাত্র পশ্চিমবঙ্গের তফশিলি জাতি ও উপজাতিরাই আবেদন করতে পারবেন।

আবেদনের পদ্ধতি

আবেদনের পদ্ধতি

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। ওয়েবসাইট থেকে দরখাস্ত ডাউনলোড করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তিটিও সরকারি ওয়েবসাইট থেকে দেখে নিতে অনুরোধ করা হচ্ছে আবেদনকারীকে।
https://purbamedinipur.gov.in/
https://cdn.s3waas.gov.in/s373278a4a86960eeb576a8fd4c9ec6997/uploads/2021/12/2021120419.pdf
পূরণ করা আবেদনপত্র, সব প্রমাণ-সহ (স্থায়ী বাসিন্দা হিসেবে প্রমাণপত্র হল রেশন কার্ড/ ভোটার কার্ড, জন্ম সার্টিফিকেট কিংবা মাধ্যমিক ও সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড-সহ সরাসরি কিংবা স্পিড পোস্ট কিংবা রেজিস্টার্ড পোস্টে ২৪ ডিসেম্বর বিকেল ৫ টা পর্যন্ত স্থানীয় বিডিও অফিসগুলিতে জমা করা যাবে। আবেদনপত্র জমা করা যাবে সোম থেকে শুক্রবার সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা, সরকারি ছুটির দিন বাদ দিয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+