পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি! শুরুতেই বেতন প্রায় ৪৫ হাজার টাকা
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি! শুরুতেই বেতন প্রায় ৪৫ হাজার টাকা
জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। নিয়োগ করা হবে বিভিন্ন দফতর, ডিরেক্টরেট এবং অফিসগুলিতে। বাংলা লিখতে, পড়তে এবং বলতে পারারাই এব্যাপারে আবেদনের যোগ্য বলে জানানো হয়েছে। অন্য রাজ্যের প্রার্থীরাও আবেদন করতে পারবেন। তবে তাদের ক্ষেত্রে সংরক্ষণের বিষয়টি বিবেচনা করা হবে না।

শূন্যপদের সংখ্যা
এব্যাপারের শূন্যপদের সংখ্যা ঘোষণা করা হয়নি। পরে এব্যাপারে ঘোষণা করা হবে। তবে সব নিয়োগ করা হবে অস্থায়ী ভিত্তিতে। তবে সরকারি নিয়ম অনুযায়ী তফশিলি জাতি, উপজাতি ও ওবিসিদের জন্য পদ সংরক্ষিত রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা
জুনিয়র ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে, স্টেট কাউন্সিল ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশনের অধীনস্থ কোন প্রতিষ্ঠান থেকে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা থাকতে হবে। এছাড়া যেসব প্রার্থীর সম পর্যায়ের কোনও সার্টিফিকেট রয়েছে, তাঁরা সেব্যাপারে প্রমাণ-সহ আবেদন করতে পারেন।

বয়সসীমা
পয়লা জানুয়ারি ২০২২-এর নিরিখে ৩৬ বছরের বেশি নয় অর্থাৎ জন্ম তারিখ ১৯৮৬ সালের ২ জানুয়ারির আগে হওয়া চলবে না। তফশিলি জাতি ও উপজাতির প্রার্থীর বয়সে ৫ বছর ছাড় পাবেন। ওবিসিদের ক্ষেত্রে এই ছাড় ৩ বছরের। অন্য শারীরিক অসুবিধাজনিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় ৪৫ বছর পর্যন্ত।

বেতন
বেতন ৯০০০-৪০৫০০। সঙ্গে যুক্ত হবে গ্রেড পে ৪৪০০ টাকা। রয়েছে ডিএ, এমএ এবং এইচআরএ-ও।

আবেদনের পদ্ধতি, আবেদনের ফি
আবেদন করতে হবে অনলাইনে। অনলাইনে ফি দিতে হবে ১৬০ টাকা। তবে এর সঙ্গে সার্ভিস চার্জ যুক্ত হবে। আবেদনপত্র জমা দেওয়া যাবে ৭ ডিসেম্বর বিকেল ৩ টে পর্যন্ত। তবে আবেদনকারীদের আগে বিজ্ঞপ্তিটি পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে। ক্লিক করুন: https://wbpsc.gov.in/Download?param1=Cur_20221115120312_Advertisement_PDF_compressed.pdf¶m2=advertisement
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications