উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি, কোন কোন বিষয়ে শূন্যপদ

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিয়োগ করা হবে। কবে থেকে কবের মধ্যে কীভাবে আবেদন করা যাবে, তা বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। কোনও শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তাও বলে দেওয়া হয়েছে। এই কাজের জন্য প্রার্থীর কী অভিজ্ঞতা প্রয়োজন, নিয়োগ সংক্রান্ত কোনও ফি দিতে হবে কিনা, তাও বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। নির্বাচিত হলে কত টাকা বেতন পাওয়া যাবে এবং আবেদনের সঙ্গে কী কী তথ্য জমা দিতে হবে, সে ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি, কোন কোন বিষয়ে শূন্যপদ

মোট শূন্যপদ : ৫৪

কোন কোন শূন্যপদ

১) প্রফেসর - ফিজিক্স (১), কেমিস্ট্রি (১), জিওগ্র্যাফি ও অ্যাপলায়েড জিওগ্র্যাফি (১), ম্যাথেমেটিক্স (২), ইংলিশ (১), বাংলা (১), ইকোনমিক্স (১), পলিটিক্যাল সায়েন্স (১), কম্পিউটার সায়েন্স (১), হিন্দি (১), জুলজি (১), বোটানি (২), হিস্ট্রি (২), সোশিওলজি (১), সেন্টার ফর হিমালয়ান স্টাডিজ (১)।

২) অ্যাসোসিয়েট প্রফেসর - ম্যাথেমেটিক্স (১), ফিলোজফি (১), কমার্স (২), পলিটিক্যাল সায়েন্স (২), কম্পিউটার সায়েন্স (১), ফিজিক্স (২), লাইব্রেরি সায়েন্স (১), ম্যানেজমেন্ট (১), মাইক্রোবায়োলজি (১), ইকোনমিক্স (১), এইচইসিআরসি (১), সংস্কৃত (১), এডুকেশন (১), জিওলজি (১), মাস কমিউনিকেশন (১), কেমিস্ট্রি (১), ফুড টেকনোলজি (১), সেন্টার ফর হিমালয়ান স্টাডিজ (১), বাংলা (১), সোসিওলজি (৩)।

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর - ল (৩), ফিজিক্স (১), জুলজি (২), হিস্ট্রি (২), সোসিওলজি (১), ডিএলএলই (১)।

শিক্ষাগত যোগ্যতা

১) প্রফেসর - প্রার্থীকে পিএইচডি ডিগ্রিধারী হতে হবে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ১০ বছরের কাজ করার অভিজ্ঞতা।

২) অ্যাসোসিয়েট প্রফেসর - দারুণ নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি। এমএ-তে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর। অন্তত আট বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।

৩) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর - মাস্টার ডিগ্রিতে ৫৫ শতাংশ নম্বর। প্রার্থীকে নেট/সেট/স্লেট পাস করা হতে হবে।

৪) এ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে পেয়ে যাবেন।

বয়সসীমা

১) বয়সের উর্ধ্বসীমা - ৩৭ বছর

২) ওবিসি - ৪০ বছর

৩) এসসি/এসটি - ৪২ বছর

আবেদনের ফি

১) প্রফেসর - জেনারেল ২০০০ টাকা, এসসি/এসটি/ওবিসি/শারীরিক প্রতিবন্ধী ১০০০ টাকা।

২) অ্যাসোসিয়েট প্রফেসর - জেনারেল ১৫০০ টাকা, এসসি/এসটি/ওবিসি/শারীরিক প্রতিবন্ধী ৭৫০ টাকা।

৩) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর - জেনারেল ৬০০ টাকা, এসসি/এসটি/ওবিসি/শারীরিক প্রতিবন্ধী ৩০০ টাকা।

বেতন

১) প্রফেসর - পে লেভেল ১৪

২) অ্যাসোসিয়েট প্রফেসর - পে লেভেল ১৩এ

৩) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর - পে লেভেল ১০

গুরুত্বপূর্ণ দিন

১) আবেদন জমা নেওয়া শুরু - ০৭/০৯/২০২১

২) আবেদন জমা দেওয়ার শেষ দিন - ৩০/০৯/২০২১

আবেদনের পদ্ধতি

১) অনলাইনে আবেদন করতে হবে।

২) https://www.nbu.ac.in/doc/notifications_files/GB/BA/202109070001.pdf লিঙ্কে ক্লিক করে বিজ্ঞপ্তি পড়ে নিন।

৩) https://74.207.237.211/NBU/#/ লিঙ্কে ক্লিক করে অনলাইনে আবেদন করা যাবে।

৪) অফিসিয়াল ওয়েবসাইট - https://www.nbu.ac.in/

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+