অ্যাসোসিয়েট প্রফেসর-প্রফেসর পদে নিয়োগ! বিজ্ঞপ্তি দিয়ে জানাল পাবলিক সার্ভিস কমিশন
অ্যাসোসিয়েট প্রফেসর-প্রফেসর পদে নিয়োগ! বিজ্ঞপ্তি দিয়ে জানাল পাবলিক সার্ভিস কমিশন
Sarkari Naukri 2023 : পাবলিক সার্ভিস কমিশন বিহার (BPSC) একাধিক শূন্যপদের জন্য এই নিয়োগ করবে। অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসর পদের জন্য এই নিয়োগ করা হবে। বিহারের স্বাস্থ্য বিভাগের মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল, সুপার স্পেশালিটি পদের জন্য হবে বলে জানা যাচ্ছে। আর এই নিয়োগে মেডিক্যাল কলেজে প্রফেসর ২৫ এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে ৩৬ জনকে নিয়োগ করা হবে। কীভাবে এই শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হল।

অনলাইনের মাধ্যমে তা করতে হবে
অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসর পদের জন্য এই নিয়োগ হবে। আর এজন্যে অনলাইনের মাধ্যমে তা করতে হবে বলে জানানো হয়েছে। এজন্যে পাবলিক সার্ভিস কমিশন বিহার (BPSC)-এর অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে। তবে এই পদের জন্য আবেদন করতে হলে বেশ কিছু ধৈর্য রাখতে হবে। আগামী ২০ তারিখ আবেদন সংক্রান্ত লিঙ্কটি খুলে দেওয়া হবে বলে খবর। তবে এই পদের জন্যে আবেদন আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত করা যাবে বলে জানানো হয়েছে।

নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে
এই পদের জন্য আবেদন করতে হলে ভালো ভাবে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। ইতিমধ্যে পাবলিক সার্ভিস কমিশন বিহার-এর তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আর তা জানতে হলে এই লিঙ্কে- https://www.bpsc.bih.nic.in/Advt/NB-2023-01-07-02.pdf- ক্লিক করতে বলা হয়েছে।

শূন্যপদ সংক্রান্ত তথ্য-
মোট ৬১ টি শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। আর এর মধ্যে মেডিক্যাল কলেজে প্রফেসর ২৫ এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে ৩৬ জনকে নিয়োগ করা হবে। এমনটাই BPSC অর্থাৎ Bihar Public Service Commission-এর তরফে বিস্তারিত জানানো হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা
যথেষ্ট প্রেস্টিজিয়াস এই নিয়োগ হতে চলেছে। সেই অনুযায়ী অ্যাস্টিটেন্ট প্রফেসর হিসাবে আবেদন করতে হলে আবেদনকারীকে DM/MCh/DNB এই সমস্ত বিষয়ে বিশেষ পড়াশুনা থাকতে হবে। এছাড়াও কলেজ প্রফেসর হিসাবেও নিয়োগ করা হবে। সেক্ষেত্রেও আবেদনকারীকে এই বিষয়ে বিশেষ পড়াশুনা থাকতে হবে বলে জানানো হয়েছে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।

কত টাকা বেতন মিলবে-
অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে মাসে ১৫ হাজার ৬০০ টাকা থেকে ৩৯ হাজার ১০০ টাকা। এবং গ্রেড পে ৭৬০০ টাকা থাকবে। সপ্তম বেতন কমিশনেই এই বেতন স্কেল হবে।প্রফেসর হিসাবে বেতন স্কেল হবে ৩৭ হাজার ৪০০ টাকা থেকে ৬৭০০০ টাকা। গ্রেড পে হবে ৮ হাজার ৭০০ টাকা।

কীভাবে নিয়োগ-
অ্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসর হিসাবে আবেদনকারীকে বেছে নেওয়া এমবিবিএসে পাওয়া মার্কস, স্পেশালিষ্ট সহ বেশ কিছু বিষয়ের উপর। একটি মেরিট লিস্ট বের করা হবে। সেই অমুজায়ী বেছে নেওয়া হবে।












Click it and Unblock the Notifications