Job News: ছাঁটাইয়ের মধ্যে সুখবর! ভারতের এই বেসরকারি সংস্থা ২৫ হাজার চাকরির ব্যবস্থা করতে চলেছে
২০১৩ সালে যাত্রা শুরু করে দেশে-বিদেশে শাখা ছড়িয়েছে বেসরকারি এই সংস্থা। ভারতের পাশাপাশি বিদেশেও লোক নিয়োগের পরিকল্পনা নিয়েছে তারা।
বিশ্বব্যাপী বিভিন্ন সংস্থায় ছাঁটাই অব্যাহত। তালিকায় রয়েছে ফেসবুক, গুগলের মতো সংস্থা। তবে এসবের মধ্যেই ভাল খবরও রয়েছে। পেশাদার পরিষেবা প্রদানকারী সংস্থা বিডিও ভারতে প্রচুর সংখ্যায় নিয়োগ করতে চলেছে। সংস্থার তরফে বলা হয়েছে, তারা ভারতে প্রায় ২৫ হাজার চাকরি বৃদ্ধির পরিকল্পনা করেছে।

সংস্থার টার্গেট
বিডিও ইন্ডিয়ার সিইও মিলিন্দ কোঠারি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন, ভারতে কোম্পানির সম্প্রসারণের পরিকল্পনার জেরে চাকরি বাড়বে। নতুন পেশাদার নিয়োগ করা হবে। তিনি বলেছেন, দেশে ও বিদেশে চাকরির বাজারে মন্দা চলেছে। বিশ্বের বিভিন্ন দেশের মতো ভারতেও বিভিন্ন বেসরকারি সংস্থায় ছাঁটাই চলছে। সেই জায়গায় অ্যাকউন্টিং সেক্টরে কাজ করা বিডিও ইন্ডিয়া আগামী ৫ বছরের প্রায় ২৫ হাজার লোককে নিয়োগ করবে। এক্ষেত্রে প্রতিবছর ৫ হাজার করে চাকরি বৃদ্ধির সম্ভাবনা।

ভারতে কাজ শুরু ২০১৩-তে
মিলিন্দ কোঠারি জানিয়েছেন, ২০১৩ সালে মাত্র ২৩০ জন এবং দুটি অফিস নিয়ে কাজ শুরু করেছিল এই সংস্থা। কোম্পানির লক্ষ্যমাত্রা অনুযায়ী, ২০২৮ সাল নাগাদ ভারতেই কর্মী সংখ্যা দাঁড়াবে ১৭০০০। আ অন্যদিকে গ্লোবাল ডেভেলপমেন্ট সেন্টারে এি সংখ্যাটা গিয়ে দাঁড়াবে প্রায় ৮ হাজারের মতো।

কোম্পানির হড় বৃদ্ধি প্রতিবছরে ৪০ শতাংশের বেশি
দেশের পেশাদার পরিষেবা ক্ষেত্রে বিডিও ইতিমধ্যেই নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। অডিট বিভাগ থেকে বিডিও-র বার্ষিক গড় বৃদ্ধি ৪০ শতাংশের বেশি। এছাড়াও এই সংস্থা উপদেষ্টা, আইবিএস এবং লেনদেন-এ সহায়তা পরিষেবাও দিয়ে থাকে। এই ব্যবসাও প্রতিবছরে বাড়ছে ৩০ থেকে ৩৫ শতাংশ হারে।

দেশের ষষ্ঠ বড় অডিট ফার্ম বিডিও
বিডিও সংস্থা ইতিমধ্যেই দেশের ষষ্ঠ বৃহত্তম অডিট ফার্মে পরিণত হয়েছে বলে দাবি করেছেন মিলিন্দ কোঠারি। এই সংস্থা প্রথমের দিকে মধ্যমমানের ক্লায়েন্টদের নিয়ে শুরু করলেও বর্তমানে তারা বড় ব্যবসায়িক সংস্থা এবং পুর কর্পোরেশনের অডিটের কাজ করে থাকে। ভবিষ্যতে তাদের লক্ষ্য আরও এগিয়ে যাওয়া।












Click it and Unblock the Notifications