WB Primary Teacher Recruitment 2023: দুর্গাপুজো মিটলেই টেট পরীক্ষা! শীঘ্রই বিজ্ঞপ্তি
West Bengal Primary Teacher Recruitment 2023: ফের শিক্ষক নিয়োগ বাংলায়! আর সেই লক্ষ্য নিয়েই প্রস্তুতি শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এমনটাই জানা গিয়েছে। গত বছর ডিসেম্বর মাসে টেট নিয়েছে শিক্ষা দফতর। নিয়োগ নিয়ে একের পর এক কেলেঙ্কারি সামনে এসেছে।
আর তার মধ্যেই টেট (TET Exam) পরীক্ষা হয়। আর এর মধ্যেই ফের একবার টেট নেওয়ার প্রস্তুতি শুরু করে দিল শিক্ষা পর্ষদ। লোকসভার আগেই সেই পরীক্ষা নিতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এমনটাই সূত্রে জানা গিয়েছে।

কবে হবে টেট
পর্ষদ সূত্রে জানা গিয়েছে, ডিসেম্বরের মাঝামাঝি সময়ে হতে পারে টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টেট (TET Exam)। এমনটাই জানা গিয়েছে। ডিসেম্বরের কবে এই পরীক্ষা হবে তা স্পষ্ট নয়। তবে সে মাসের দ্বিতীয় কিংবা থার্ড সপ্তাহে হতে পারে বলে জানা যাচ্ছে। যদিও ১০ ডিসেম্বর তারিখ নিয়ে আলোচনা চলছে বলেই জানা যাচ্ছে। পর্ষদের তরফে এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। এমনকি তারিখের বিষয়েও কিছু জানানো হয়নি।
তবে ডিসেম্বরে ফের টেট নেওয়ার খবর প্রকাশ্যে আসতেই আশায় বুখ বাঁধছেন অসংখ্য চাকরিপ্রার্থী। উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা পর্ষদের দায়িত্ব নেওয়ার পরেই টেট নিয়ে বড় ঘোষণা করেছিলেন সভাপতি গৌতম পাল। বছরে দুবার করে টেট (TET Exam) নেওয়া হবে বলেও জানান তিনি। এমনকি এনসিটিই'র গাইডলাইনেও এই বিষয়ে স্পষ্ট ভাবে বলা হয়েছে। যেখানে বছরে একবার করে টেট নিতে হবে।

ফলে ডিসেম্বরেই শিক্ষক নিয়োগের এই পরিক্ষা (West Bengal Primary Teacher Recruitment 2023) পর্ষদ নিতে পারে বলেই খবর। তবে কেন ডিসেম্বর? পর্ষদ সূত্রে খবর, গত বছর ডিসেম্বর মাসে টেট (TET Exam) নেওয়া হয়েছিল। একেবারে নজিরবিহীন নিরাপত্তায় সে পরীক্ষা হয়। শুধু তাই নয়, রেকর্ড সময়ে ফলও প্রকাশ করা হয়। আর তা প্রকাশ হয় ফেব্রুয়ারি মাসে। যদিও এর আগে থেকেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। কিন্তু তা শেষ করতে পারেনি। যদিও এই বিষয়ে আদালতের দিকেই তাকিয়ে সবাই। এমনকি পর্ষদ সভাপতি জানিয়েছেন, আদালতের নির্দেশ এলেই নিয়োগ শুরু হয়ে যাবে।
তবে ডিসেম্বরে টেট (TET Exam) নিতে গেলে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। আর তা প্রকাশের আগে শিক্ষা দফতরের অনুমোদনের প্রয়োজন। আর সেই অনুমোদনের অপেক্ষাই এখন করছেন আধিকারিকরা। তবে বিজ্ঞপ্তি প্রকাশের আগে একাধিক কাজ রয়েছে। আর সেগুলিই এই মুহূর্তে করা হচ্ছে বলে সূত্রে খবর।












Click it and Unblock the Notifications