১১ হাজার ৭৬৫ শূন্যপদে আবেদন শুরু! দুটি পোর্টাল খুলে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ
১১ হাজার ৭৬৫ শূন্যপদে আবেদন শুরু! দুটি পোর্টাল খুলে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ
২০১৪ সালের টেট উত্তীর্নদের বিক্ষোভ-আন্দোলনে উত্তাল করুণাময়ী। অবিলম্বে নিয়োগের দাবিতে চলছে এই বিক্ষোভ। যা নিয়ে কার্যত উত্তপ্ত রাজ্য-রাজনীতি। আর এর মধ্যেই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আজ শুক্রবার শূন্যপদ সংক্রান্ত সমস্ত তথ্য জানিয়ে পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করা হল। তবে আন্দোলনকারীরা যে দাবিতে আন্দোলন চালাচ্ছিলেন সেটিকে কোনও ভাবেই মান্যতা দেওয়া হয় পর্ষদের বিজ্ঞপ্তিতে। এই অবস্থায় আন্দোলন আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা।

১১ হাজার ৭৬৫ শূন্যপদের জন্যে এই নিয়োগ
১১ হাজার ৭৬৫ শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। এমনটাই পর্ষদের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। অন্যদিকে যারা টেট পাশ করেছেন এবং প্রশিক্ষিত সবাই এই নিয়োগে অংশ নিতে পারবে বলে জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে বন্ধ ছিল নিয়োগ। তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। আর এর মধ্যেই নিয়োগ নিয়ে বড়সড় দুর্নীতি প্রকাশ্যে এসেছে। যা নিয়ে রীতিমত অস্বস্তিতে পড়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই অবস্থায় শিক্ষক নিয়োগের কথা বলা হয়। আর এরপরেই গত ২৯ সেপ্টেম্বর নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে।

খুলে দেওয়া হয়েছে পোর্টাল-
অনলাইনের মাধ্যমে এই পদের জন্যে আবেদন করা যাবে। ইতিমধ্যে সেই পোর্টাল খুলে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ওয়েবসাইটগুলি হল- www.wbbpe.org এবং wbbprimaryeducation.org। বিকেল চারটে থেকে এই পোর্টালগুলি খুলে দেওয়া হয়েছে। এর মাধ্যমেই আবেদন করতে হবে বলে জানানো হয়েছে। আবেদনের ক্ষেত্রে ফি হিসাবে ১৫০ টাকা দিতে হবে। যদিও ওবিসি কিংবা
তফশিলি জাতি বা উপজাতিভুক্ত প্রার্থীরা যথাক্রমে ১০০ টাকা এবং ৫০ টাকা করে দেবেন বলে খবর।

সবাই আবেদন জানাতে পারবেন-
জানা যাচ্ছে, ২০১৬ সালের প্রাথমিক নিয়োগ সংক্রান্ত সমস্ত নিয়ম মেনেই এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ২০১৪ কিংবা ২০১৭ সালে যারা টেট উত্তীর্ণ হয়েছেন সবাই আবেদন করবেন বলে জানানো হয়েছে। এমনকি প্রশিক্ষিত প্রার্থীরাও এই শূন্যপদের জন্যে আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে। তবে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীদের সর্বোচ্চ বয়সসীমা হতে ৪০ বছরের মধ্যে। আর এখানেই আপত্তি ছিল আন্দোলনকারীদের। তাঁরা জানিয়েছিল, অনেকেরই বয়স ৪০ পেরিয়ে গিয়েছে তাঁদের কি হবে? যদিও সে বিষয়টিকে মান্যতা দিল না পর্ষদ।

স্বচ্ছ নিয়োগ
একের পর এক দুর্নীতি। অস্বস্তি বেড়েছে শিক্ষা দফতরের। যদিও এবার সবরকম ভাবে স্বচ্ছ নিয়োগের কথা জানানো হয়েছে। মেধার ভিত্তিতেই এই নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। পুরো প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হবে বলেও জানানো হয়েছে। অন্যদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, এবার কোনও সুপারিশ নেওয়া হবে না। এই বিষয়ে তাঁর কাছে স্পষ্ট নির্দেশ আছে বলেও জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications