Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Govt Jobs 2022 : একাধিক শূন্যপদে নিয়োগ করবে ভারতীয় ডাক, বেতন ২০ হাজার

বেশ কয়েকটি শূন্যপদের জন্যে নিয়োগ করবে ভারতীয় ডাক বিভাগ। সিনিয়র ম্যানেজার, ম্যাল মোটর সার্ভিসের আওতায় বেশ কয়েকটি পদের (General Central Service, Group C, Non-Gazetted, Non-Ministerial) জন্যে এই নিয়োগ করা হবে।

চাকরির বাজারে বড় খবর। বেশ কয়েকটি শূন্যপদের জন্যে নিয়োগ করবে ভারতীয় ডাক বিভাগ। সিনিয়র ম্যানেজার, ম্যাল মোটর সার্ভিসের আওতায় বেশ কয়েকটি পদের (General Central Service, Group C, Non-Gazetted, Non-Ministerial) জন্যে এই নিয়োগ করা হবে।

বিশেষ করে ম্যাকানিক, ইলেকট্রিশিয়ন, টায়রম্যান সহ বেশ কয়েকটি শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের ইতিমধ্যে এই শূন্যপদগুলির জন্য আবেদন করতে বলা হয়েছে।

কোন পদে কত নিয়োগ-

কোন পদে কত নিয়োগ-

মোট ৯টি শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। ইতিমধ্যে ভারতীয় পোস্ট অফিসের তরফে এই বিষয়ে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যাচ্ছে, মোটর ম্যাকানিক হিসাবে পাঁচজনকে নিয়োগ করা হবে। ইলেকট্রিশয়ন হিসাবে শূন্যপদের সংখ্যা দুটি। টায়ারম্যান হিসাবে একজনকে নিয়োগ করা হবে। এছাড়াও আরও একটি পদে নিয়োগ করা হবে।

জরুরি তথ্য-

জরুরি তথ্য-

ইতিমধ্যে ভারতীয় পোস্ট অফিসে এই শূন্যপদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তবে মাথায় রাখতে হবে এই পদের জন্য আবেদনের শেষ তারিখ ৯ মে পর্যন্ত। এই সময়সীমার মধ্যেই আবেদন করতে হবে আবেদনকারীকে। না হলে বাতিল হয়ে যাবে আবেদন। তবে এই শূন্যপদের জন্যে আবেদনের ক্ষেত্রে মোটা অঙ্কের বেতন মিলবে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যাচ্ছে, প্রায় ২০ হাজার বেতন দেওয়া হবে। সপ্তম বেতন কমিশনেই মিলবে বেতন।

শিক্ষাগত যোগ্যতা-

শিক্ষাগত যোগ্যতা-

বেশ কয়েকটি শূন্যপদের এই নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী মোটর ম্যাকানিক পদের জন্যে আবেদনকারীকে আইটিআর করতেই হবে। এছাড়াও বৈধ লাইসেন্স থাকতেই হবে আবেদনকারীকে। এছাড়াও আরও পদের জন্যে নুন্যতম যোগ্যতা জানতে বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিন।

বয়সসীমা-

বয়সসীমা-

ভারতীয় ডাকঘরের এই শূন্যপদের জন্যে আবেদনকারীর নুন্যতম বয়স হতে হবে ১৮ বছর। তবে সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত এই পদের জন্য আবেদন করা যাবে। তবে কিছুক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। আর সে বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিন।

কীভাবে বেছে নেওয়া হবে-

কীভাবে বেছে নেওয়া হবে-

ট্রেড পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে। পরীক্ষার সিলেবাসের সঙ্গে পরীক্ষার সময়, স্থান সহ সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আবেদনকারীর ঠিকানাতে বিস্তারিত ভাবে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে পোস্ট অফিসের তরফে।

কীভাবে আবেদন-

কীভাবে আবেদন-

অফলাইনের মাধ্যমে এই শূন্যপদের জন্য আবেদন করতে হবে। আর এজন্য Senior Manager, Mail Motor Services, 134-A, SK Ahire Marg, Worli, Mumbai- 400018 - এই ঠিকানাতে সমস্ত তথ্য দিয়ে আবেদন করতে হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে https://www.indiapost.gov.ইন - এই লিঙ্কে ক্লিক করতে পারেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+