PO Recruitment 2021: দুহাজারেও বেশি পদে নিয়োগ করবে SBI! সোমবারের মধ্যে অনলাইনে করে ফেলুন আবেদন
করোনা পরিস্থিতিতে খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে সবাইকে। দেশজুড়ে বেকার সমস্যা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। আর এই অবস্থায় নিয়োগের সিদ্ধান্ত নিল দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া State Bank
SBI PO Recruitment 2021: করোনা পরিস্থিতিতে খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে সবাইকে। দেশজুড়ে বেকার সমস্যা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। আর এই অবস্থায় নিয়োগের সিদ্ধান্ত নিল দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া State Bank Of India (SBI)।
Probationary Officers (PO) পদের জন্যে নিয়োগ করবে ব্যাঙ্ক। ইতিমধ্যে সেই সংক্রান্ত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাঙ্ক। মঙ্গলবার থেকেই অনলাইনের মাধ্যমে এই পদের জন্যে আবেদন জানাতে পারবেন। আবেদনের শেষ তারিখ চলতি মাসের ২৫ তারিখ পর্যন্ত।
এই সময়সীমার মধ্যে এই নিয়োগের আবেদন করতে হবে।

SBI PO পদের জন্যে কীভাবে যোগ্য প্রার্থীকে বাছা হবে
বিভিন্ন সময়ে স্টেট ব্যাঙ্ক একাধিক পদের জন্যে কর্মী নিয়োগ করে থাকে। এবার Probationary Officers পদের জন্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। দুহাজারেও বেশি নিয়োগ করা হবে এই নিয়োগের জন্যে। তবে আবেদনকারীকে বেশ কিছু প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। আবেদনকারী প্রার্থীকে দুটি পরীক্ষার মাধ্যমে যেতে হবে। প্রথমে preliminary পরীক্ষা দিতে হবে। এরপর বাছাই হলে main examination এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যেতে হবে। এমনটাই জানানো হয়েছে।

SBI PO পদের জন্যে যোগ্যতা কি?
এই পদের জন্যে আবেদনকারীকে কখনই ২১ বছরের নীচে হওয়া চলবে না। ৩০ বছরের উপরে হলেও আর হবে না। তবে আবেদনকারীকে যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে গ্রেজুয়েট হওয়াটা বাধ্যতামূলক করা হয়েছে। তবে যারা এই মুহূর্তে ফাইনাল ইয়ারে পড়াশুনা করছে তাঁরাও এই পদের জন্যে আবেদন জানাতে পারবে। যদি আবেদনকারী ব্যাক্তি ফাইনাল ইন্টারভিউয়ের জন্যে ডাক পায় তাহলে বেশ কিছু প্রামাণ্য নথি জমা দিতে হবে। যেমন গ্যাজুয়েট যে পাশ করেন এই পদের জন্যে আবেদন করেছেন সেই সংক্রান্ত নথিগুলি জমা দিতে হবে।

SBI PO Recruitment 2021 জরুরি তথ্য
অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ২৫ অক্টোবরের মাধ্যমে আবেদন করতে হবে। এরপর আবেদন করলে আর সেটি গ্রাহ্য হবে না। অনলাইনের মাধ্যমে আবেদন ফি মিটিয়ে দিতে হবে। আর তাও মেটাতে হবে আগামী ২৫ নভেম্বরের মধ্যে। তবে এই সংক্রান্ত আরও বিস্তারিত জানতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সরকারি ওয়েবসাইট www.sbi.co.in/careers ক্লিক করতে হবে। বিস্তারিত ভাবে সমস্ত কিছু বলা হয়েছে এখানে। আবেদনের আগে অবশ্যই জরুরি তথ্যগুলি জেনে নেবেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications