Recruitment News: PNB-তে নিয়োগের বিজ্ঞপ্তি! বার্ষিক বেতন ১৬ লক্ষের কাছাকাছি
Recruitment News: PNB-তে নিয়োগের বিজ্ঞপ্তি! বার্ষিক বেতন ১৬ লক্ষের কাছাকাছি
নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাষ্ট্রায়ত্ত পঞ্জাব ন্যশনাল ব্যাঙ্ক। বেশ কয়েকজনকে নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন করতে হবে। তবে আবেদনকারীকে আবেদনের আগে নিয়োগের বিজ্ঞপ্তি ভাল করে পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে।

শূন্যপদের সংখ্যা
পিএনবির তরফে ডিফেন্স ব্যাঙ্কিং অ্যাডভাইসরের ১২ টি পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তবে এর মধ্যে তিনটি পদ সিনিয়র ডিফেন্স ব্যাঙ্কিং অ্যাডভাইসরের আর নটি পদ ডিফেন্স ব্যাঙ্কিং অ্যাডভাইসরের।

বেতন
এক্ষেত্রে সিনিয়র ডিফেন্স ব্যাঙ্কিং অ্যাডভাইসরের বেতন বার্ষিক ১৫, ৬০,০০০ টাকা। অন্যদিকে ডিফেন্স ব্যাঙ্কিং অ্যাডভাইসরের পদে বার্ষিক বেতন ১৪,৪০,০০০ টাকা।

বয়সসীমা
সিনিয়র ডিফেন্স ব্যাঙ্কিং অ্যাডভাইসরের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ৬০ বছরের মধ্যে। অন্যদিকে ডিফেন্স ব্যাঙ্কিং অ্যাডভাইসরের পদের জন্য বয়স হতে হবে ৫৮ বছরের মধ্যে।

কীভাবে আবেদন
অনলাইনে আবেদন করতে হবে ২৩ ডিসেম্বরের মধ্যে। ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে। তবে আবেদনের কোনও কোনও ফি লাগবে না।












Click it and Unblock the Notifications