PNB Recruitment 2022: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ব্যাপক চাকরির সুযোগ, কীভাবে কোথায় আবেদন
PNB Recruitment 2022: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ব্যাপক চাকরির সুযোগ, কীভাবে কোথায় আবেদন
PNB Recruitment 2022: চাকরির বাজারে বড় খবর। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-এ চাকরির সুযোগ। অফিসার এবং ম্যানেজার পদের (Sarkari Naukri) জন্যে কর্মী নিয়োগ (PNB Recruitment 2022) করবে PNB। ইতিমধ্যে এই পদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কীভাবে কোথায় আবেদন করবেন সমস্ত তথ্য (Recruitment 2022) এই প্রতিবেদনে তুলে ধরা হল। ইছুক এবং যোগ্য প্রার্থীদের ইতিমধ্যে আবেদন করতে বলা হয়েছে।

ব্যাঙ্ক (PNB)-এ নিয়োগ করা হবে
একাধিক পদের জন্যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-এ নিয়োগ করা হবে। এই পদের জন্যে আবেদন করতে হলে অনলাইনের (PNB Recruitment 2022) মাধ্যমে আবেদন করতে হবে। এজন্যে PNB-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ক্লিক ক্লরতে হবে। আর এজন্যে pnbindia.ইন - এই লিঙ্কে ক্লিক করতে হবে। এমনকি https://www.pnbindia.ইন/ - এই লিঙ্কে ক্লিক করেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-এর এই শূন্যপদের জন্যে আবেদন করা যাবে।

শেষ তারিখ আগামী ৩০ অগাস্ট
তবে আবেদনের আগে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি (PNB Recruitment 2022) ভালো ভাবে পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে PNB Recruitment 2022 Notification PDF- ক্লিক করতে হবে। তবে মাথায় রাখতে হবে এই পদের আবেদনের জন্যে শেষ তারিখ আগামী ৩০ অগাস্ট পর্যন্ত। এই সময়সীমার মধ্যেই সংশ্লিষ্ট আবেদন ঠিকানাতে পৌঁছতে হবে।

কত পদে কত নিয়োগ
অফিসার এবং ম্যানেজার পদের (Sarkari Naukri) জন্যে কর্মী নিয়োগ (PNB Recruitment 2022) করবে PNB। মোট ১০৩টি শূন্যপদের জন্যে এই (PNB Recruitment 2022) নিয়োগ করা হবে। এমনটাই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। যার মধ্যে ম্যানেজার (নিরাপত্তা): 80টি পদ এবং অফিসার (ফায়ার সেফটি): 23টি পদের জন্যে এই নিয়োগ করা হবে বলে জানা জাছে।

কীভাবে বেছে নেওয়া হবে-
ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা হবে। লিখিত পরীক্ষায় ২ নম্বরের ৫০টি প্রশ্ন থাকবে। পরীক্ষার সময়কাল ৬০ মিনিট এবং সর্বোচ্চ নম্বর ১০০।

জরুরি বিভাগ-
নুন্যতম ২১ বছর থেকে এই শূন্যপদের জন্যে আবেদন করা যাবে। তবে সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত এই পদের জন্যে আবেদন করা যাবে বলে জানা যাচ্ছে। তবে শিক্ষাগত যোগ্যতার বিষয়টি জানতে অবশ্যই বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে।












Click it and Unblock the Notifications