PM YASHASVI Scheme 2023: পড়াশোনা চালাতে ১ লক্ষ ২৫ হাজার টাকা দেবে সরকার! জানুন কীভাবে পাবেন
PM YASHASVI Scheme 2023: দেশে অনেক প্রতিভাবান পড়ুয়া আছে! কিন্তু আর্থিক ভাবে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয় না। মাঝ পথেই ছাড়তে হয় পড়াশোনা।
আর সেই সমস্ত ছাত্র-ছাত্রীরা যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারে সেজন্যে দারুণ একটি স্কিম রয়েছে কেন্দ্রীয় সরকারের। আর তা হল পিএম যশস্বী স্কলারশিপ স্কিম ( PM Yashasvi Scholarship Scheme)। আর এই স্কিমের মাধ্যমে ক্লাস ৯ এবং ১১ এর ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় সাহায্য করা হয়।

- PM Yashasvi Scholarship 2023: কি এই স্কিম?
সম্প্রতি এই স্কিমে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। গত ১০ অগাস্ট পর্যন্ত এই স্কিমে আবেদনের চূড়ান্ত সময়সীমা ছিল। কিন্তু তা বাড়িয়ে ১৭ অগাস্ট করে দেওয়া হয়েছে। ফলে দ্রুত এই স্কিমে আবেদন করতে বলা হয়েছে। এটি একটি ছাত্রবৃত্তি সরকারি স্কিম।
যার উদ্দেশ্যে হল গরীব বাচ্চাদের পড়াশোনায় সাহায্য করা। যদি আর্থিক ভাবে পড়াশোনা বন্ধ হয়ে যায় তাহলে এই স্কিমের সুবিধা নেওয়া যায়। গোটা দেশে ৮৫ লাখ পড়ুয়া এই স্কিমে উপকৃত হয়েছেন।
- PM Yashasvi Scholarship 2023: কারা পাবে এই লাভ
এই যোজনার লাভ গরীব পরিবারের মেধাবী ছেলে-মেয়েরা পাবে। এছাড়াও এসসি, এসটি, ওবিসি সহ সংরক্ষিত কোটায় থাকা পড়ুয়ারাও লাভ নিতে পারবেন।
- PM Yashasvi Scholarship 2023: কত টাকা স্কলারশিপ মিলবে
সরকারের স্কিমের মাধ্যমে প্রতি বছর ক্লাস ৯ এর পড়ুয়াদের ৭৫ হাজার টাকা দেওয়া হবে। শুধু তাই নয়, ক্লাস ১১ এর পড়ুয়াদের ১ লক্ষ ২৫ হাজার টাকা দেওয়া হয়। প্রতি বছর মিলবে এই টাকা। স্কলারশিপের টাকা সরাসরি আবেদনকারীর ব্যাঙ্কে পৌঁছে যাবে।
- PM Yashasvi Scholarship 2023: প্রয়োজন জরুরি নথি
এই স্কিমের আওতায় সুবিধা নিতে গেলে বেশ কিছু নথি জমা দিতে হবে। যেমন ক্লাস ৮ এবং ১০ এর পরীক্ষার রেজাল্ট এবং সার্টিফিকেট, আয়ের প্রমাণ পত্র, পরিচয় পত্র, ইমেল আইডি, মোবাইল নম্বর, ওবিসি, এসটি হলে সেই সংক্রান্ত নথিও জমা দিতে হবে।

- PM Yashasvi Scholarship 2023: এই যোজনার লাভ কীভাবে?
এই যোজনার লাভ পেতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এজন্য এই লিঙ্কে - https://yet.nta.ac.in ক্লিক করতে হবে। তবে এই Scholarship পেতে একটি পরীক্ষা দিতে হবে। আর সেটি আগামী ২৯ সেপ্টেম্বর হবে। এই বিষয়ে বিস্তারিত জেনে আজই আবেদন করুন সরকারের এই স্কিমে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications