IT Sector Jobs: মন্দা কাটিয়ে বাড়বে স্থায়ী নিয়োগ! আইটি সেক্টর নিয়ে আশার আলো

তথ্যপ্রযুক্তি সেক্টরে নিয়োগের ক্ষেত্রে সাম্প্রতিক মাসগুলিতে অস্থিরতা লক্ষ্য করা গেলেও ক্ষতি কমে এসেছে। পরবর্তী ১৮ মাসে স্থিতিশীলতা ফেরতের আশা করছেন বিশেষজ্ঞরা। কয়েকটি ত্রৈমাসিক আগে যে অ্যাট্রিশন লেভেল ২৭ শতাংশ ছিল

তথ্যপ্রযুক্তি সেক্টরে নিয়োগের ক্ষেত্রে সাম্প্রতিক মাসগুলিতে অস্থিরতা লক্ষ্য করা গেলেও ক্ষতি কমে এসেছে। পরবর্তী ১৮ মাসে স্থিতিশীলতা ফেরতের আশা করছেন বিশেষজ্ঞরা। কয়েকটি ত্রৈমাসিক আগে যে অ্যাট্রিশন লেভেল ২৭ শতাংশ ছিল তা আর ফিরবে না বলেই মনে করা হচ্ছে। নিয়োগ পরিষেবা প্রদানকারী সংস্থার তরফে এমনটাই বলা হচ্ছে।

প্রতিভা ধরে রেখেছে সংস্থাগুলি

প্রতিভা ধরে রেখেছে সংস্থাগুলি

বিশেষজ্ঞরা বলেছেন, অনিশ্চয়তার কথা মাথায় রেখেও তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের কর্মীরা তাঁদের চাকরি ধরে রেখেছেন। তারা আরও বলছেন, ম্যানেজমেন্টও তাদের বর্তমান প্রতিভা ধরে রাখতে আগ্রহী। এছাড়া নিয়োগ আর পুনরায় নিয়োগের বিষয়টি যে কোনও সংস্থার পক্ষে অত্যন্ত অনুৎপাদনশীল বলেও মন্তব্য করা হয়েছে বিশেষজ্ঞদের তরফে। তারা বলছেন, দুই থেকে তিনটি ত্রৈমাসিক আগে যে অস্বাভাবিকতা লক্ষ্য করা গিয়েছিল তা এখন অতীত বলে ধরা যেতে পারে। আগামী ১৮ মাস বেশিরভাগ তথ্যপ্রযুক্তি সংস্থায় এই পথেই এগোতে চলেছে বলেই মনে করছেন তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের বিশ্লেষকরা। তথ্য প্রযুক্তি ক্ষেত্রে নিয়োগ একেবারে বন্ধ হয়ে গিয়েছে, এই কথাও ঠিক নয় বলেও জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

বাড়বে স্থায়ী নিয়োগ

বাড়বে স্থায়ী নিয়োগ

মার্চ ২০২৩-এ শেষ হতে যাওয়া ত্রৈমাসিক নিয়ে সম্ভাব্য রিপোর্টে বলা হয়েছে, এই সময়ের মধ্যে মধ্যম বর্গে কিংবা ওপরের দিকে নিয়োগের পরিমাণ বাড়তে পারে। যা নিয়ে অতীতে বিভ্রান্তি তৈরি হয়েছিল। এছাড়াও ২০২২-২৩ সালের চতুর্থ ত্রৈমাসিকে সদ্য স্নাতক হওয়া এবং এন্ট্রি লেভেল কর্মীদের জন্যও সুযোগ তৈরি হতে যাচ্ছে। তৃতীয় ত্রৈমাসিকে যেখানে নিয়োগ কর্তারা ৭৪ শতাংশ নিয়োগ এইসব ক্ষেত্র থেকে করতেন, চতুর্থ ত্রৈমাসিকে তা বৃদ্ধি পেয়ে ৭৯ শতাংশ পর্যন্ত হতে পারে।
তবে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে যাঁরা ভাল দক্ষ, তাঁদের ক্ষেত্রে সারা বিশ্বে আর্থিক মন্দার পরেও নিয়োগ ছিল অনেকটাই মসৃণ। তাঁদের ক্ষেত্রে দ্বিগুণ অঙ্কের বেতন সংশোধন হয়ে বলেও জানাচ্ছেন তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের বিশেষজ্ঞরা।

ভারতের পরিস্থিতি আলাদা

ভারতের পরিস্থিতি আলাদা

সারা বিশ্বে মুদ্রাস্ফীতিজনিত অসুবিধার মধ্যেও ভারতের পরিস্থিতি একটু আলাদা ছিল বলেও প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে। ভারতে এক্ষেত্রে অনেক নিয়োগ হয়েছে। পরিষেবা ক্ষেত্রে নিয়োগ খুব প্রভাবিত হয়নি বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। চতুর্থ ত্রৈমাসিকে প্রায় ৭৭ শতাংশ নিয়োগকর্তা তাদের নিয়োগ বাড়াতে আগ্রহী, যেখানে তৃতীয় ত্রৈমাসিকে এই সংখ্যাটা ছিল ৭৩ শতাংশের মতো।

শহরে নিয়োগ বেড়েছে

শহরে নিয়োগ বেড়েছে

নিয়োগের পরিমাণ গ্রামের দিকে বেশি না হলেও শহুরে এলাকায় বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কোভিড পরবর্তী সময়ে গ্রাম থেকে শহরে প্রতিভার স্থানান্তর বেড়েছে। অন্যদিকে বড় শহরে প্রতিভার চাহিদা বেড়েছে।
প্রতিষ্ঠানগুলিও ক্রমণশ অফিস থেকে কাজের দিকে ঝুঁকছে। এর পিছনে প্রযুক্তিগত কারণের কথা উল্লেখ করা হয়েছে।

এব্যাপারে উল্লেখ করা প্রয়োজন ই-কমার্সে নিয়োগের প্রবণতা চালু রয়েছে। তারপরেই রয়েছে টেলিযোগাযোগ এবং এডুকেশনাল সার্ভিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+