Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Paytm Lay Off: বছর শেষ, সত্যি হচ্ছে আশঙ্কা? হাজার হাজার কর্মীর বুকে ভয় ধরাচ্ছে পেটিএমের এই সিদ্ধান্ত

Paytm Lay Off: বছর শেষের আনন্দে মেতে গোটা বিশ্ব! বাদ পড়েনি ভারতও। আজ বড়দিন থেকেই সেই উৎসবের কাউন্টডাউন শুরু। আর এমন একটা সময়ে দুঃসংবাদ দিল ফিনটেক সংস্থা পেটিএম (Paytm)। ফের একবার কর্মী ছাঁটাইয়ের পথেই হাঁটল এই সংস্থা।

আর সেই তালিকায় অপারেটিং, সেল এবং ইঞ্জিনিয়ারিংয়ের একাধিক কর্মী (Paytm Lay Off) রয়েছে বলে জানা গিয়তেছে। ঠিক কতজন কর্মীকে ছাঁটাই করা হয়েছে, তা স্পষ্ট করেনি পেটিএম (Paytm)। তবে প্রায় এক হাজার কর্মীকে ছাঁটাই করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে ছাঁটাইয়ের কারন হিসাবে আর্টিফিশিয়াল এন্টেলিজেন্স অর্থাৎ AI বলেই দাবি করা হচ্ছে।

Paytm Lay Off

সংস্থার দাবি, যে সমস্ত ক্ষেত্রে এই ছাঁটাই (Paytm Lay Off) হয়েছে সেখানে AI নির্ভরতা আরও বাড়ানো হচ্ছে। আর এতে কাজ আরও বেশি সহজ হবে বলেই দাবি করা হয়েছে পেটিএম (Paytm) এর তরফে। শুধু তাই নয়, এতে সংস্থার খরচ এক ধাক্কায় অনেকটাই কমে যাবে বলেও দাবি করা হয়েছে।

বলে রাখা প্রয়োজনম Paytm গত ২০২১ সালেও কর্মী ছাঁটাইয়ের (Paytm Lay Off) পথে হেঁটেছিল। ৫ হাজার থেকে ৭ হাজার কর্মীকে এক ধাক্কায় ছেটে ফেলা হয়েছিল। আর এরপর ফের একবার কর্মী ছাঁটাইয়ের পথেই হাঁটল সংস্থা। পেটিএমের এক কর্তার দাবি, ব্যবসার দিকেই সংস্থার নজর।

বেশ কিছু সংস্থা তার ব্যবসা (Paytm Lay Off) বাড়াচ্ছে বলেও দাবি করেছেন ওই আধিকারিক। বলে রাখা প্রয়োজন, বিশ্বজুড়ে আর্টিফিশিয়াল এন্টেলিজেন্স অর্থাৎ AI এর নির্ভরতা বাড়ছে। বহু সংস্থা এআই'তে ব্যাপক ভাবে বিনিয়োগ করছে। আর এহেন উদ্ভাবনে চাপ বাড়ছে সাধারণ কর্মীদের উপর। একের পর এক সংস্থায় চলছে কর্মী ছাটাই। বিশ্লেষকরা বলছেন, এই অবস্থা আগামীদিনে আরও ভয়াবহ হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+