OPSC Recruitment 2021: অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে শতাধিক চাকরি! পরীক্ষা ছাড়াই হবে নিয়োগ
Odisha Public Service Commission-অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদে নিয়োগ করতে চলেছে। আর এই পদের জন্যে আজ অর্থাৎ ২৬ অক্টোবর মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে। অনলাইনের মাধ্যমে এই পদের জন্যে আবেদন করা যাবে।
Odisha Public Service Commission-অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদে নিয়োগ করতে চলেছে। আর এই পদের জন্যে আজ অর্থাৎ ২৬ অক্টোবর মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে। অনলাইনের মাধ্যমে এই পদের জন্যে আবেদন করা যাবে।
Odisha Public Service Commission-এর ওয়েবসাইট opsc.gov.in এর মাধ্যমে এই পদের জন্যে আবেদন করতে পারা যাবে। তবে মনে রাখতে হবে এই পদের জন্যে আবেদনের শেষ তারিখ চলতি বছরের ২৫ নভেম্বর। নিয়োগ সংক্রান্ত বিষয়ে আগেই বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে সংস্থা।

৬০৬ টি পদের জন্যে এই নিয়োগ শুরু হয়েছে
আগেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। জারি করা বিজ্ঞপ্তি অনুয়ায়ি, বিভিন্ন বিষয়ে অ্যাসিস্ট্যান্ট প্রোফেসরের ৬০৬ টি পদের জন্যে এই নিয়োগ শুরু হয়েছে। তবে মনে রাখতে হবে কমিশনের তরফে দেওয়া বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ার পরেই এই পদের জন্যে আবেদন করা ভাল। যদি বেঁধে দেওয়া নিয়ম অনুয়ায়ী না আবেদন করা হয় তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির আবেদন খারিজ করা হতে পারে। ফলে এই বিষয়টিকে অবশ্যই মাথায় রাখতে হবে।

শিক্ষাগত যোগ্যতা
একাধিক বিষয়ে অ্যাসিস্ট্যান্ট পদের জন্যে এই নিয়োগ করা হবে। আর আবেদন করা সমস্ত আবেদনকারীকে ওই সংক্রান্ত বিষয়ে মাস্টার ডিগ্রি করতে হবে। দেশের যে কোনও অনুমোদনযুক্ত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি থাকাটা খুব প্রয়োজন। শুধু তাই নয়, ৫৫ শতাংশ নম্বর নিয়ে পাশ করাটা প্রয়োজনীয় শর্তের মধ্যে একটি। শিক্ষাগত যোগ্যতা আরও কি কি প্রয়োজন সেই বিষয়ে আরও তথ্যের জন্যে অবশ্যই ভাল করে জারি করা বিজ্ঞপ্তিটি পড়ে নিন। তাহলে অনেকটাই সুবিধা হবে আবেদনকারীকে।

বেছে নেওয়ার পদ্ধতি এবং বয়স!
এই পদের জন্যে আবেদনকারী ব্যক্তির বয়স খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই পদের জন্যে আবেদন করার ক্ষেত্রে আবেদণকারীর বয়স হতে হবে নুন্যতম ২১ বছর। শুধু তাই নয়, সর্বোচ্চ ৪৫ বছর পর্যন্ত এই পদের জন্যে আবেদন করা যাবে। তবে সংরক্ষিত কয়েকটি ক্ষেত্রে বয়সে বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে। অন্যদিকে আবেদনকারী ব্যক্তিদের মধ্যে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে। প্রথমে শর্ট লিস্ট করা হবে। এরপর ইন্টারভিউয়ের জ্যে ডাকা হবে। তবে শেষ পর্যায়ে যোগ্য প্রার্থীকে এই ইন্টারভিউতে পাওয়া মোট নম্বরের ক্ষেত্রে বেছে নেওয়া হবে। ফলে দেরি না করে এখনই আবেদনের কথা বলা হয়েছে।

জরুরি কয়েকটি তথ্য
আবেদন শুরুর তারিখ - ২৬ অক্টোবর ২০২১
আবেদনের শেষ তারিখ- ২৫ নভেম্বর ২০২১
কোন ওয়েবসাইটে আবেদন করতে হবে - opsc.gov.in
আরও কি কি প্রয়োজন সেই বিষয়ে আরও তথ্যের জন্যে অবশ্যই ভাল করে জারি করা বিজ্ঞপ্তিটি পড়ে নিন। তাহলে অনেকটাই সুবিধা হবে আবেদনকারীকে।












Click it and Unblock the Notifications