সাইবার সিকিউরিটি কোর্সের জন্য আবেদন জমা দিতে পারেন, বিস্তারিত জেনে নিন

সাইবার সিকিউরিটি কোর্সের জন্য আবেদন জমা দিতে পারেন, বিস্তারিত জেনে নিন

হায়দরাবাদের ন্যাশনাল অ্যাকাডেমি অফ সাইবার সিকিউরিটিতে অনলাইন অফিসার কোর্সের জন্য আবেদন নেওয়া হচ্ছে। কোন কোন বিষয়ের জন্য কবে থেকে কবের মধ্যে আবেদন করা যাবে, সে ব্যাপারে বিস্তারিত বলে দেওয়া হয়েছে। কোন শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তাও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

সাইবার সিকিউরিটি কোর্সের জন্য আবেদন জমা দিতে পারেন, বিস্তারিত জেনে নিন

কোন কোন কোর্স
১) সাইবার সিকিউরিটি অফিসার

২) সাইবার সিকিউরিটি ম্যানেজমেন্টে ডিপ্লোমা

৩) সাইবার সিকিউরিটি ম্যানেজমেন্টে পোস্ট ডিপ্লোমা

৪) সাইবার সিকিউরিটিতে সার্টিফিকেট

কারা আবেদন করতে পারবেন
ইন্টার, ডিগ্রি, ডিপ্লোমা, ইঞ্জিনিয়ারিং, পোস্ট গ্র্যাজুয়েট প্রার্থীরা অনলাইন সাইবার সিকিউরিটি কোর্সের জন্য আবেদন করতে পারবেন।

কোর্সের ফি
১) জেনারেল প্রার্থীদের পুরো ফি দিতে হবে।

২) এসসি, এসটি, বিসি, ইবিসি, ওবিসি, মাইনোরিটি, শারীরিক প্রতিবন্ধী, মহিলা ও প্রাক্তন চাকুরিজীবী ও তাঁদের সন্তানদের জন্য স্বর্ণ ভারত ন্যাশনাল স্কিল ডেভেলপমন্ট প্রোগ্রামের অধীনে ৬০ শতাংশ ফি মুকুব করছে এনএসিএস।

কোর্স শেষ হওয়ার পর চাকরির সুযোগ
হায়দরাবাদের ন্যাশনাল অ্যাকাডেমি অফ সাইবার সিকিউরিটিতে কোর্স শেষ হওয়ার পর চাকরির সুযোগ পেতে পারেন প্রার্থীরা। কী কী চাকরি অপেক্ষা করছে -

১) সাইবার সিকিউরিটি অফিসার

২) ইনফরমেশান অফিসার

৩) ইনফরমেশান অ্যানালিস্ট

৪) সিকিউরিটি আরকিটেক্ট

৫) আইটি সিকিউরিটি ইঞ্জিনিয়ার

৬) সিস্টেম সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর

৭) ইনফরমেশান রিস্ক এডিটর

৮) সিকিউরিটি অ্যানালিস্ট

৯) ইন্ট্রুসন ডিটেকশন স্পেশালিস্ট

১০) ক্রিপ্টোলজিস্ট

গুরুত্বপূর্ণ দিন
১) আগামী ৩০ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

২) www.nacsindia.org ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+