ONGC AEE Recruitment 2025: চাকরির জন্য আর ভাবতে হবে না! এই সংস্থায় শতাধিক নিয়োগ, আবেদন অনলাইনে

ONGC AEE Recruitment 2025: চাকরির খোঁজ করছেন? তাহলে আপনার জন্য সুখবর। ওয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ONGC) একাধিক শূন্যপদের জন্য নিয়োগ করবে। শূন্যপদের বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। নিয়োগ হবে Assistant Executive Engineer (AEE) সহ একাধিক পদের জন্য।

Oil and Natural Gas Corporation এর তরফে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। কীভাবে কোথায় আবেদন করবেন বিস্তারিত (ONGC AEE Recruitment 2025) জেনে নিন।

job

  • ONGC AEE Recruitment 2025: কীভাবে আবেদন

Assistant Executive Engineer (AEE) সহ একাধিক পদের জন্য নিয়োগ (ONGC AEE Recruitment 2025) করা হবে। এজন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর তা করতে এই লিঙ্কে - ongcindia.com - ক্লিক করতে হবে। অনলাইনের রেজিস্ট্রেশন করে একটি ফর্ম ফিলআপ করতে হবে। গত ১০ জানুয়ারি থেকে এই পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যা চলবে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত।

  • ONGC AEE Recruitment 2025: শূন্যপদ এবং বিজ্ঞপ্তি

মোট ১০৮ টি শূন্যপদের জন্য এই নিয়োগ (ONGC AEE Recruitment 2025) করা হবে। ওয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ONGC) এই নিয়োগ করবে। মেকানিক্যালের ১১টি পদ, AEE (প্রোডাকশন)- পেট্রোলিয়ামের ১৯টি, AEE (প্রোডাকশন) - কেমিক্যালের ২৩ টি পদের জন্য এই নিয়োগ করা হবে। এছাড়াও আরও একাধিক শূন্যপদের জন্য হবে নিয়োগ। আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি ভালো ভাবে পড়ে নিতে হবে। সংশ্লিষ্ট ওয়েবসাইটেই এই বিষয়ে বিস্তারিত আছে।

  • ONGC AEE Recruitment 2025: পরীক্ষার মাধ্যমে নিয়োগ

এই নিয়োগ (ONGC AEE Recruitment 2025) পরীক্ষার মাধ্যমে করা হবে। আগামী ২৩ ফেব্রুয়ারি কম্পিউটারের মাধ্যমে CBT পরীক্ষা নেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যাচ্ছে, পরীক্ষার ফরম্যাট হবে অবজেক্টিভ টাইপের। ওবজেকটিভ, ইংরেজি সহ একাধিক বিষয় পরীক্ষায় থাকবে। সময় দেওয়া হবে মাত্র ২ ঘন্টা। পরীক্ষার ক্ষেত্রে বেশ কিছ নিয়ম আছে। তা Oil and Natural Gas Corporation এর তরফে দেওয়া নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি ভালো ভাবে পড়ে নিতে হবে। পরীক্ষার পর ইন্টারভিউ এবং গ্রুপ ডিসকাশনের মাধ্যমে এই নিয়োগ করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+