Garden leave: রিজাইনের পরেও মজা নিন এই সমস্ত ছুটির! এক টাকাও কাটবে না বেতন
Garden leave: কাজের চাপে অনেক সময় ছুটি নেওয়া সম্ভব হয় না! আর যদি প্রাইভেট সেক্টরে কাজ করেন তাহলে তো কথাই নেই। কিন্তু জানেন কি একজন কর্মচারী বিভিন্ন ধরনের ছুটির সুবিধা ভোগ করে থাকেন। আর সে বিষয়ে কোনও ধারনাই নেই।
আর সেই কারনেই সমস্ত ছুটিও নিতে পারেন না একজন কর্মচারী। কিন্তু জানেন ছুটির তালিকায় Garden leave বলে একটি অপশন রয়েছে। অনেকেই এই বিষয়ে জানেন না। আর সেজন্যেই এই প্রতিবেদন।

ভারতীয় সংস্থা কি ছুটি দেয়? দিলেও কীভাবে তা পাওয়া যায়? সমস্ত কিছু এই প্রতিবেদনে আলোচনা করা হল।
Garden leave আসলে কি?
গার্ডেন লিভ একজন কর্মচারী তখন পান যখন সংস্থা থেকে পদত্যাগ করেন। কিংবা নোটিশ পিরিয়ডে রয়েছেন। এমনকি যদি বাড়ি থেকে কাজ করেন কেউ অর্থাৎ অফিস থেকে দূরে থাকেন তবে তাকে বাগান ছুটি দেওয়া হয়। নোটিশ পিরিয়ড চলছে এমন সময়ে এই ছুটি নেওয়া যায়। এই ছুটি নিলে সংস্থা কোনও ভাবে টাকা কাটতে পারবে না। এমনকি সংস্থাও এই ছুটি নিতে বাধ্য করতে পারে না।
কোম্পানিগুলোও জোর করে Garden leave- এ পাঠায়
অনেক ক্ষেত্রে সংস্থা জোর করেই কর্মচারীদের এই ধরনের ছুটিতে পাঠায়। যখন কোনও কর্মচারীকে সংস্থা বার করে দেয়, তখন অফিস মনে করে যে ওই কর্মী হয়তো অফিসে এসে অশান্তি করতে পারে। এমনকি কিছু এমন করতে পারে তাতে অন্যের সমস্যা হতে পারে। এই অবস্থায় সংশ্লিষ্ট কর্মীকে গার্ডেন লিভে সংস্থা পাঠাতে পারে। ফলে নোটিশের সময়ও কর্মচারী বাড়িতে থাকবেন এবং তিনি টাকা পেতে থাকবেন।
ছুটির আইন কোন দেশে কি রয়েছে
গার্ডেন লিভ ( Garden leave) আসলে ব্রিটেন, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো দেশ থেকে এসেছে। এমনকি ২০১৮ সালে এই বিষয়ে আমেরিকায় আইন তৈরির কথাও হয়েছিল। ভারতে এই সংক্রান্ত কোনও নির্দিষ্ট আইন নেই। তবে প্রাইভেট সংস্থাগুলিতে এই ধরনের ছুটি বাড়ছে। এমনকি সংস্থাগুলিও তা মানছে।
কিছু বেসরকারি কোম্পানি এখন তাদের কর্মীদের গার্ডেন লিভ দেওয়ার কথা ভাবতে শুরু করেছে। কিছু সংস্থা ইতিমধ্যে এই ধরনের ছুটি দিতেও শুরু করেছে। তবে কবে নাগাদ এই ধরনের বিষয়কে আইনে পুরোপুরি কার্যকর করা হবে সে বিষয়ে এখনও কোনও ইঙ্গিত পাওয়া যায় নি।












Click it and Unblock the Notifications