বাংলা নববর্ষে ঐতিহাসিক সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রকের! বাংলাতেও দেওয়া যাবে CRPF-এর পরীক্ষা
কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে (CAPF) গত কয়েকদিন আগে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে দাঁড়িয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। কনস্টেবল (জেনারেল ডিউটি) পরীক্ষা ইংরেজি এবং হিন্দি ছাড়াও আরও ১৩ টি আঞ্চলিক ভাষাতে দেওয়া যাবে।
সেই মতো বাংলাতেও দেওয়া যাবে এই পরীক্ষা। আজ শনিবার বাংলা নববর্ষ। গোটা বাঙালি নতুন বছরকে উদযাপন করছে। সেখানে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের এহেন সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এহেন ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন।

মূলত CAPF-তে স্থানীয় যুবকদের অংশগ্রহণ আরও বাড়ানো এবং আঞ্চলিক ভাষাগুলির প্রচারের জন্যেই এহেন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আর সেই মতো হিন্দি এবং ইংরেজি ছাড়াও এই পরীক্ষা অসমিয়া, বাংলা, গুজরাতি, মারাঠি, মলয়ালম, কন্নড়, তামিল, তেলেগু, ওডিশা, উর্ধু, পাঞ্জাবী, মণিপুরী সহ আরও ভাষা তালিকাতে রয়েছে।
এই সিদ্ধান্তের ফলে দেশের বিভিন্ন অংশে পরীক্ষার্থীরা এই পরীক্ষায় বসবেন। পাশাপাশি নিজের ভাষাতে পরীক্ষা দেওয়ার সুবিধা পাবেন। আর তাতে পরীক্ষার মান আরও বাড়বে বলেই মনে করছেন বিশ্লেষকরা। শুধু তাই নয়, আঞ্চলিক ভাষাতে পরীক্ষা দেওয়ার সুবিধা পাওয়াতে আরও বেশি করে যুবক-যুবতীরা পরীক্ষায় বসবে বলেও দাবি স্বরাষ্ট্রমন্ত্রকের।
জানা যাচ্ছে, একাধিক ভারতীয় ভাষায় পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং স্টাফ সিলেকশন কমিশন একটি মউ স্বাক্ষর করবে বলে জানা গিয়েছে। বলে রাখা প্রয়োজন, হিন্দি এবং ইংরেজি ছাড়াও ১৩ টি আঞ্চলিক ভাষায় পরীক্ষা আগামী ১লা জানুয়ারী ২০২৪ থেকে শুরু হবে বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য, দেশের অন্যতম কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে ব্যাপক সংখ্যায় নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। গত কয়েকদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে প্রায় ১.৩০ লক্ষ কনস্টেবল নিয়োগ করা হবে। সিআরপিএফের মোট ১,২৯,৯২৯ টি পদের মধ্যে ১,২৫,২৬২ টি পদ পুরুষ প্রার্থীদের জন্য অন্যদিকে ৪৬৬৭ টি পদ মহিলাদের জন্য সংরক্ষিত।
MHA decides to conduct the Constable (GD) CAPF exams in 13 regional languages, in addition to Hindi and English. It will give an impetus to the participation of local youth in CAPFs: Ministry of Home Affairs pic.twitter.com/Miiagjfbna
— ANI (@ANI) April 15, 2023
বলে রাখা প্রয়োজন, প্রাক্তন সেনা কর্মীদের ক্ষেত্রে সমতুল যোগ্যতা থাকতে হবে। এই পদে আবেদবনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
প্রার্থী বাছাই করা হবে শারীরিক দক্ষতার পরীক্ষা, মেডিক্যাল পরীক্ষা এবং লিখিত পরীক্ষার মাধ্যমে। প্রার্থীদের অবশ্যই শারীরিক দক্ষতার পরীক্ষা এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
-
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি












Click it and Unblock the Notifications