PM Yasasvi Scheme 2023: ১৫০ মিনিটে ১০০ টা প্রশ্ন, এক লাখ টাকা পর্যন্ত স্কলারশিপ! দিন এই পরীক্ষা

PM Yasasvi Scheme 2023: অনেক মেধাবী পড়ুয়া রয়েছে যারা আর্থিক কারনে পড়াশোনা করতে পারেন না। আর সেই সমস্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্যে বিশেষ স্কলারশিপ যোজনা শুরু করেছে সরকার।

NTA এর পরিচালনায় ইয়াং অ্যাচিভার্স স্কলারশিপ অ্যাওয়ার্ড স্কিমটি ক্লাস ৯ এবং এবং ১১ এ পড়াশোনা করছে এমন পড়ুয়াদের জন্যে। তবে এই স্কলারশিপ (Young Achievers Scholarship 2023) পেতে আবেদকারীকে একটা প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে।

PM Yasasvi Scheme 2023

  • PM Yasasvi Scheme 2023: কীভাবে ডাউনলোড

ভারত সরকারের এই স্কলারশিপ। আর পেতে আবেদনকারী পড়ুয়াকে একটি পরীক্ষা দিতে হবে। আর সেজন্যে ইতিমধ্যে অ্যাডমিট কার্ড জারি করে দেওয়া হয়েছে। আর সেজন্যে এই লিঙ্কে-yet.nta.ac.in ক্লিক করতে হবে। আবেদনকারী পড়ুয়াকে এই সাইটে যেতে হবে। এরপর অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড দিতে হবে। আর এরপরে একটি পেজ খুলে যাবে। আর সেখান থেকে অ্যাডমিট কার্ড (PM YASASVI Scheme 2023 Admit Card Download) ডাউনলোড করা যেতে পারে।

আগামী ২৩ সেপ্টেম্বর অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক অ্যাক্টিভেট হয়ে যাবে।

  • PM Yasasvi Scheme 2023: কবে হবে পরীক্ষা

ইয়াং অ্যাচিভার্স স্কলারশিপ অ্যাওয়ার্ড স্কিমের (PM Young Achievers Scholarship 2023) বিষয়ে ইতিমধ্যে বিস্তারিত জানানো হয়েছে সরকারি ওয়েবসাইটে। PM YASASVI পরীক্ষা আগামী ২৯ সেপ্টেম্বর নেওয়া হবে। অ্যাডমিট কার্ড ছাড়া এই পরীক্ষায় বসতে পারবেন না। ফলে অ্যাডমিট কার্ড শনিবারই ডাউনলোড করে নিতে হবে। এই যোজনায় সুবিধা পাওয়ার জন্যে ১১ জুলাই থেকে প্রক্রিয়া শুরু হয়েছিল।

  • PM Yasasvi Scheme 2023: আড়াই ঘণ্টায় ১০০ প্রশ্ন

PM YASASVI স্কলারশিপ পরীক্ষা 150 মিনিট অর্থাৎ দেড় ঘন্টার হবে। এতে ১০০ টি অপশনাল প্রশ্ন জিজ্ঞেস করা হবে। আবেদনকারী পরীক্ষার্থীদের চারটি বিকল্পের মধ্যে একটি নির্বাচন করে সঠিক উত্তর দিতে হবে। হিন্দি এবং ইংরেজিতে হবে এই পরীক্ষা। OMR শিটে এই পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষার মাধ্যমে গোটা দেশের সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুলে অধ্যয়নরত 9ম এবং 11 তম শ্রেণির ওবিসি, ইবিসি এবং ডিএনটি বিভাগের শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়।

  • PM Yasasvi Scheme 2023: কত টাকা স্কলারশিপ

পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীকে প্রত্যেক বছর ৭৫ হাজার থেকে 1,20,000 টাকা পর্যন্ত স্কলারশিপ পাওয়া যায়। দেরি না করে আজই অ্যাডমিট কার্ড নামিয়ে বসে যান পরীক্ষায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+