মাত্র ১৫ দিনের কাজে ৯ লক্ষ টাকা আয়ের সুযোগ! এই চাকরিতে কাজ কী
অনেকেই চাকরির (Jobs) স্বপ্ন দেখেন। আর যাঁরা চাকরি করেন, তাঁরা স্বপ্নের চাকরি খোঁজে। এই মুহূর্তে সেরকমই এক চাকরির খোঁজ। তাও আবার দুই সপ্তাহের জন্য। তবে এই সময়ের পরে চাকরি চলে গেলেও যে টাকা পাওয়া যাবে, তা দিয়ে অন্য কি
অনেকেই চাকরির (Jobs) স্বপ্ন দেখেন। আর যাঁরা চাকরি করেন, তাঁরা স্বপ্নের চাকরি খোঁজে। এই মুহূর্তে সেরকমই এক চাকরির খোঁজ। তাও আবার দুই সপ্তাহের জন্য। তবে এই সময়ের পরে চাকরি চলে গেলেও যে টাকা পাওয়া যাবে, তা দিয়ে অন্য কিছুর উপায় করে নিতে পারবেন।

চাকরিটি বিদেশের
এই চাকরিটি বিদেশের। স্কটল্যান্ডের রাজধানী এডিনবরায়। সেখানেই বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে। বলা হয়েছে, ২২ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত চাকরির সময়কাল। এই ১৫ দিনের জন্য দেওয়া হবে ৯ হাজার পাউন্ড। ভারতীয় মুদ্রায় যা ৯ লক্ষ টাকার মতো। এছাড়াও কাজে যাওয়া এবং ফেরার ভাড়াও তাঁকে দেওয়া হবে।

আছে শর্ত
এই চাকরির জন্য শর্ত রয়েছে। যিনি এই চাকরি করবেন, তাঁকে ওই সময়ের মধ্যে বাড়িতে যেতে দেওয়া হবে না। যার অর্থ হল, যিনি এই চাকরি করবেন, তাঁকে এই বছরের বড় দিন এবং নতুন বছর পালন করতে হবে কর্মক্ষেত্রে। নিজের মতো করে বড়দিন আর নতুন বছর উদযাপনের ইচ্ছা ছেড়ে দিতে হবে।

রয়েছে আনুসাঙ্গিক শর্তও
যিনি এই কাজ করবেন তাঁকে করোনার টিকার সম্পূর্ণ ডোজ নেওয়া থাকতে হবে। পাশাপাশি শিশু পরিচর্যায় তাঁকে কমপক্ষে পাঁচবছরের অভিজ্ঞতা থাকতে হবে।

দিনের হিসেবে আয় প্রায় ৫৯ হাজার টাকা
সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী স্কটল্যান্ডের এক ধনী পরিবার এই বিজ্ঞাপনটি দিয়েছে। সেখানে বলা হয়েছে, বড়দিনের ছুটিতে তাঁদের বাচ্চাদের দেখভালের জন্য একজন আয়া দরকার। সেই সময় দিন পিছু বেতন হবে ৬০০ পাউন্ড। যা ভারতীয় মুদ্রায় ৫৯ জারা টাকার কাছাকাছি। এই চাকরির সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, আবেদনকারীকে নিজদের বাড়িতে নয়, কর্মক্ষেত্রেই বড়দিন উদয।াপন করতে হবে। পাশাপাশি আবেদনকারীকে ২৪ ঘন্টা ওই পরিবারের সঙ্গে থাকতে হবে। তাঁদের শিশুদের খাওয়া-দাওয়া থেকে শুরু করে যাবতীয় দায়িত্ব তাঁদেরকে পালন করতে হবে।












Click it and Unblock the Notifications