NVS Jobs 2024: নবোদয় বিদ্যালয়ের নন টিচিং পদে নিয়োগ, আবেদন করুন ৩০ তারিখের মধ্যেই
NVS Jobs 2024: চাকরির বাজারে বড় সুযোগ। নবোদয় বিদ্যালয়ের নন টিচিং পদে নিয়োগ (Navodaya Vidyalaya Samiti Recruitment - 2024 (Non-Teaching) হবে। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। সেই মতো নবোদয় বিদ্যালয় সমিতি আগামী ৩০ এপ্রিল পর্যন্ত নন-টিচিং পদের জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন করতে বলেছে।
কীভাবে কোথায় আবেদন করবেন তা সংলিষ্ট প্রতিবেদনে আলোচনা করা হল। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের দ্রুত এই পদের (NVS Jobs 2024) জন্য আবেদন করতে বলা হয়েছে।

- NVS Jobs 2024: কীভাবে আবেদন?
নবোদয় বিদ্যালয়ের এই শূন্যপদে আবেদনের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন (NVS Jobs 2024) করতে হবে। এজন্য অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক্করতে হবে। কিংবা এই লিঙ্কে এই লিঙ্কে - 'exams.nta.ac.in/NVS' বা 'nvs.ntaonline.in' -ক্লিক করেও এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে। আবেদনের প্রথমেই রেজিস্ট্রেশন করতে হবে। একটা ক্রেডেনশিয়াল তৈরি করতে হবে। বেশ কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। মাথায় রাখতে হবে এই শূন্যপদে আবেদনর শেষ তারিখ আগামী ৩০ এপ্রিল।
- NVS Jobs 2024: শূন্যপদ সংক্রান্ত তথ্য
একাধিক শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। মহিলা স্টাফ নার্স পদের জন্য ১২১ জনকে নিয়োগ (NVS Jobs 2024) করা হবে। সহকারী সেকশন অফিসার হিসাবে শূন্যপদের সংখ্যা ৫টি। অডিট অ্যাসিস্ট হিসাবে ১২ জনকে নিয়োগ করা হবে, জুনিয়র ট্রান্সলেশন অফিসার - ৪টি পদ, আইনি সাহায্য দেবে এমন একজনকে নিয়োগ করা হবে। স্টেনোগ্রাফার পদের জন্যে ২৩ টি শূন্যপদ রয়েছে। ক্যাটারিং সুপারভাইজার হিসাবে ৭৮ জনকে নিয়োগ করা হবে। জুনিয়ার সচিবালত সহায়ক- শূন্যপদের সংখ্যা ৩৮১ টি। মেস হেল্পার হিসাবে ৪৪২ জনকে নিয়োগ করা হবে। এছাড়াও আরও একাধিক শূন্যপদ রয়েছে। বিস্তারিত জেনেই আবেদন করতে বলা হয়েছে।
- NVS Jobs 2024: পড়ুন বিজ্ঞটি
নবোদয় বিদ্যালয়ের নন টিচিং পদে নিয়োগ করা হবে। এই পদে আবেদনের আগে নিয়োগ (NVS Jobs 2024) সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্য এই লিঙ্কে -NVS Jobs 2024 - ক্লিক করতে হবে।
- NVS Jobs 2024: কীভাবে হবে নিয়োগ
বেশ কয়েকটি ধাপের মাধ্যমে যোগ্য প্রার্থীকে নিয়োগ (NVS Jobs 2024) করা হবে। এজন্য প্রথমেই আবেদনকারীকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে হবে। পাশ করলে ইন্টারভিউ'য়ের জন্য ডাকা হবে। সেখানে পাশ করলে ফের আরও একধাপের মধ্যে দিয়ে যেতে হবে আবেদনকারীকে। এরপর শর্ট লিস্ট করা হবে। একাধিক শুন্য পদ রয়েছে। সেই মতো নিয়োগ প্রক্রিয়া চলবে।












Click it and Unblock the Notifications